এক্সপ্লোর

দক্ষিণপন্থীরা হিন্দু সন্ত্রাসবাদ অস্বীকার করতে পারে না, দাবি কমল হাসানের

চেন্নাই: সিনে দুনিয়া থেকে এবার রাজনীতিতে আসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। আগেভাগেই জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনীতির রং আর যাই হোক, গেরুয়া তা কখনওই হবে না। এবার বিজেপির হাতে নতুন করে বিতর্কের রসদ তুলে দিয়ে কমলের নতুন বোমা, দক্ষিণপন্থী সংগঠনগুলি হিন্দু সন্ত্রাস অস্বীকার করতে পারে না। এক তামিল সাপ্তাহিকে নিয়মিত লেখালেখি করেন কমল। সেখানেই তিনি লিখেছেন, আগে হিন্দুরা হিংসায় হাত রাঙাত না। তারা বিরোধীদের সঙ্গে আলোচনা করত। কিন্তু এখন তারাও হিংসার আশ্রয় নিয়েছে। তাঁর আরও দাবি, দক্ষিণপন্থীরা হিন্দু জঙ্গির অস্তিত্ব অস্বীকার করতে পারে না কারণ সন্ত্রাসবাদ তাদের ক্যাম্পেও পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, হিন্দুরা সত্যমেব জয়তের ওপর আস্থা হারিয়ে ফেলছে, তারাও এখন বিশ্বাস করে গায়ের জোরে অধিকার ছিনিয়ে নেওয়ায়। কমল ঘনিষ্ঠ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে প্রশ্ন করেন, যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়ে সহাবস্থানের তামিল দ্রাবিড় ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে তাকে কী বলবেন তিনি। জবাবে তাঁর এই লেখা। বর্ষীয়াণ এই অভিনেতা জানিয়ে দিয়েছেন, ৭ তারিখ নিজের জন্মদিনে আলাদা রাজনৈতিক দল শুরু করবেন তিনি। তবে তার রং কখনওই গেরুয়া হবে না। তাঁর কথায়, গোটা বিশ্বেই ফ্যাসিজম ও দক্ষিণ পন্থার দিকে ঝোঁকার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু এই প্রবণতা সাময়িক, এ কখনওই জিতবে না। ইউপিএ আমলে প্রথম উচ্চারিত হয় গেরুয়া সন্ত্রাস বা স্যাফ্রন টেরর শব্দবন্ধ। বিজেপি তার তীব্র প্রতিবাদ করে, এখনও এই অভিযোগের পিছনে নির্দিষ্ট ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget