এক্সপ্লোর

প্রয়াত বলিউড অভিনেতা  ইরফান খান

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪।

মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা  ইরফান খান। বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন ইরফান খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়।  কোলোনে সংক্রমণের কারণে তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগে ২০১৯-এ ইরফান জানিয়েছিলেন যে, তিনি নিউরোএনডোকট্রিন টিউমারের সমস্যায় ভুগছেন। ফিরিয়ে দিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্টিফেন স্পিলবার্গের প্রস্তাব, ভারত ছেড়ে হলিউডে থিতু হতে চাননি ইরফান খান বুধবার সকালে ট্যুইটে পরিচালক সুজিত সরকার ইরফানের মৃত্যুর খবর জানান।   ট্যুইটারে তিনি লেখেন, ‘প্রিয় বন্ধু ইরফান। তুমি লড়েছো, লড়ে গিয়েছ। আমি তোমাকে নিয়ে সবসময় গর্বিত। আবার আমাদের দেখা হবে। সুতপা ও বাবিলের জন্য সমবেদনা রইল। তোমরাও লড়াই করেছ। সুতপা তুমি সর্বস্ব দিয়ে লড়েছ। ওম শান্তি। ইরফান খান তোমাকে স্যালুট’।
ইরফানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান। শেষপর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানলেন তিনি। ইরফানের মৃত্যুর খবর জানিয়ে পরিবারের পক্ষ থেকে আবেগপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার আস্থা রয়েছে, আমি আত্মসমর্পণ করেছি’। ২০১৮-তে তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানাতে গিয়ে ২০১৮-তে মর্মস্পর্শী বার্তায় এই শব্দ লিখেছিলেন ইরফান। আর মানুষটা ছিলেন স্বল্পভাষী, তাঁর গভীর চোখে ভাবের নীরব প্রতিফলন দেখা যেত। রূপোলি পর্দায় তাঁর বহু স্মরণীয় সৃষ্টি রয়েছে। অসুস্থতার সঙ্গে সঙ্গে ইরফানকে বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত  আবেগপূর্ণ ঘটনাবলীর মধ্য দিয়ে যেতে হয়েছিল। ২৫ এপ্রিল প্রয়াত হন তাঁর মা। করোনাভাইরাজ জনিত লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাকে চিরবিদায় জানিয়েছিলেন বলিউডের এই প্রতিভাধর অভিনেতা। 'চন্দ্রকান্তা' টেলি সিরিয়াল থেকে 'আংরেজি মিডিয়াম',৩০ বছরের অভিনয় কেরিয়ার ইরফানের

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget