এক্সপ্লোর

Rishabh Tandon Death: ফের ধাক্কা সঙ্গীতমহলে, চলে গেলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা ঋষভ তন্ডন

Singer Rishabh Tandon Dies At 35 Of Heart Attack: হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঋষভ। জলজ্যান্ত সুস্থ মানুষটা এভাবে চলে গেল! মানতে পারছেন না কোউই। 

 
মর্মান্তিক। আবারও ধাক্কা সঙ্গীত জগতে। জুবিন গর্গের পর আরও এক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যু। আকস্মি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গায়ক-অভিনেতা ঋষভ তন্ডন। অনুরাগীদের কাছে তিনি ‘ফকির’ নামেও পরিচিত ছিলেন। শিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া অনুরাগীমহলে। বাকরুদ্ধ তাঁর পরিবারও। পেজ-থ্রি সাংবাদিক, ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে ঋষভের মৃত্যুর খবরটি শেয়ার করেন। মুম্বইবাসী ঋষভ দীপাবলিতে দিল্লিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জলজ্যান্ত সুস্থ মানুষটা এভাবে চলে গেল! মানতে পারছেন না কেউই। 

ঋষভের গলায়  "ইয়ে আশিকী," "ইশক ফকিরানা," এবং "চাঁদ তু" সঙ্গীতপ্রেমীরা মনে রাখবেন। তাঁর গানের গলা ও অভিনয় দুইই গ্রহণযোগ্যতা পায়। ভক্ত মহলে তাঁর জনপ্রিয়তা  "ফকির" নামে।  দক্ষ গায়ক এবং সুরকারের প্রয়াণে শোকের ছায়া অনুরাগী মহলে। ঋষভের ইনস্টাগ্রাম বায়ো খুললেই দেখা যাবে, “শিবের শক্তিতে আচ্ছন্ন একজন বিশ্বাসী... গায়ক | সুরকার | অভিনেতা।” তাঁর ঘনিষ্ঠ জনেরা জানেন কতটা আধ্যাত্মিক মনোভাব ছিল তাঁর। তাঁর শারীরিক অসুস্থতার কোনও ইতিহাস সম্পর্কেও এখনও জানা যায়নি।

মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন ঋষভ। তাঁর পরিবার এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না। বিশ্বাস করাই কঠিন হচ্ছে, তিনি আর নেই, বলছেন বন্ধুবান্ধবরা।  বর্তমানে শেষকৃত্যের জন্য আত্মীয়দের আসার জন্য অপেক্ষা করছে পরিবার। এই কঠিন সময়ে পরিবার সকলকে পাশে থাকার ও একান্তে শোক পালনের সুযোগ করে দেওয়ার  অনুরোধ করেছে।           

সোশ্যাল মিডিয়ায় ঋষভের গান নিয়ে আলোচনার পাশাপাশি,অতাতে উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের কথাও।   অভিনেত্রী সারা খানের সঙ্গে তাঁর সম্পর্কের রটনা ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। সারার সিঁদুর পরা একটি ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন ঋষভের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে।  পরে সারা এই গুঞ্জন অস্বীকার করেন। জানা যায় যে, বিয়ের আগে বেশ কয়েক বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক ছিল। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার শেষ একক অ্যালবাম 'ইশক ফকিরা'  প্রকাশিত হয়। অ্যালবামটি ২.১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।  

 
 
 
 
     
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ❤️Olesya Nedobegova -Tandon♥️🥰🌺🌸👑 (@olesya_tandonofficial)

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget