এক্সপ্লোর

পরিবারতন্ত্র নিয়ে রাহুল গাঁধীর মন্তব্যের পাল্টা ঋষি কপূর, সকলের বদনাম করবেন না

মুম্বই:  চাঁচাছোলা কথা বলা এবং বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব প্রকাশ করার জন্যে একাধিকবার যেমন সমালোচিত হয়েছেন, তেমন প্রশংসাও পেয়েছেন ঋষি কপূর। তবে এবার বোধহয় একটু বেশিই চটেছেন কপূর খানদানের এই সদস্য। আর ঋষির এবার রাগের নিশানায় কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধী। রাহুল গাঁধী গতকাল বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতা দিতে গিয়ে বলেন, সারা ভারতে সর্বক্ষেত্রে পরিবারতন্ত্রের দাপট। রাজনীতি থেকে ব্যবসা, এমনকি বলিউড সবজায়গাতেই পরিবারতন্ত্রের দাপট রয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, অখিলেশ যাদব থেকে স্ট্যালিন (ডিএমকে), এমনকি বলিউডের অভিষেক বচ্চনও পরিবারতন্ত্রের ফল। তারপর তিনি বলেন ব্যবসায় অম্বানিরাও সেই একই ধ্বজা বয়ে নিয়ে চলেছেন। ইনফোসিসও ব্যতিক্রম নয়। পরিবারতন্ত্র প্রসঙ্গে বলিউডকে জড়ানোয় চটেছেন ঋষি। একাধিক টুইট করে প্রবীণ এই অভিনেতা বলেন, কপূর খানদান বলিউডে পরিবারতন্ত্রের অন্যতম সফল উদাহরণ। কারণ, এই খানদানের প্রত্যেক সদস্য প্রজন্মের পর প্রজন্ম নিজেদের কৃতিত্বে মানুষের সম্মান অর্জন করেছেন। এরজন্যে তাঁদের পরিবারের সদস্যদের প্রতিভাই কথা বলেছে। তারপর তিনি বলেন ভারতীয় সিনেমার বয়স ১০৬ বছর, এবং তারমধ্যে ৯০ বছর ধরে কপূর খানদানের সদস্যরা এখানে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে সবটাই নিজেদের গুনে। কাজেই শুধুমাত্র পরিবারতন্ত্রকে সামনে রেখে কোনও মানুষ নিজেকে সফল বলতে পারেন না। তাঁকে কাজ করে সাফল্য অর্জন করতে হয়, যেমনটা কপূর খানদানের সদস্যরা করেছেন। কাজেই পরিবারতন্ত্রকে সামনে রেখে সকলকে বদনাম করার প্রবণতা সঠিক নয়। মানুষের সম্মান গুণ্ডাগিরি বা জোবরদস্তি করে পাওয়া যায় না, যোগত্যা দিয়ে অর্জন করতে হয়। _5a35c280-9833-11e7-9cb6-5fa30af43469 প্রসঙ্গত, গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রশ্নোত্তর পর্বে রাহুলকে একটি প্রশ্নের মুখে পড়তে হয়। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কংগ্রেস কি পরিবারতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত? এর উত্তরে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশই সেই নিয়মে চলছে। এরজন্যে তাঁকে আলাদাভাবে চিহ্নিত করার কোনও কারণ নেই। তারপর তিনি বলেন পরিবারতন্ত্রের ফসল হলেও, দেখা উচিত সেই ব্যক্তি যোগ্য এবং যথেষ্ট সংবেদনশীল কিনা কাজটা করার জন্যে। তারপরই ঋষির এই টুইট আক্রমণ। এদিকে গতকাল পরিবারতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্যের পরই তাঁকে পাল্টা বিঁধতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা। বিজেপির দাবি, তিনি পরিবারতন্ত্রের একজন অসফল ফসল, এবং নিজের অসফল রাজনৈতিক জীবন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে তিনি কথা বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget