এক্সপ্লোর

Ritabhari Chakraborty: 'প্লাস সাইজ হবার পরেও নিজেকে ভালোবাসছি', অকপট ঋতাভরী

Ritabhari Chakraborty: 'এই ৩টে ছবি যথাক্রমে ২০১৯, ২০২১ ও ২০২২ সালের। একটা ছবি কখনও কখনও বদলের ইতিহাসের গল্প বলে। আক্ষরিক অর্থে এবং মোড়কেও।'

কলকাতা: জোরকদমে চলছে 'ফাটাফাটি'-র শ্যুটিং। নায়িকা ঋতাভরী চক্রবর্তীকে(Ritabhari Chakraborty) কিন্তু এই ছবির লুকে চেনা দায়। ওজন বাড়িয়ে নায়িকার একেবারে ভোলবদল। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন খোদ ঋতাভরী। 

'নিজের শরীরকে, ত্বককে ভালোবাসতে শিখুন'

সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ঋতাভরী। সেখানে দেখা গিয়েছে তাঁর ওজন বাড়ানোর আগের ও পরের লুক। ঋতাভরী লিখছেন, 'এই ৩টে ছবি যথাক্রমে ২০১৯, ২০২১ ও ২০২২ সালের। একটা ছবি কখনও কখনও বদলের ইতিহাসের গল্প বলে। আক্ষরিক অর্থে এবং মোড়কেও। ফাটাফাটি ঠিক এমন একটা ছবি। আমি কী করে রোগা থেকে প্লাস সাইজ হলাম, এই পোস্টটা ঠিক সেই গল্প বলতে নয়। এই পোস্টটা সেই গল্প বলার যেখানে প্লাস সাইজ হওয়ার পথে আমি কীভাবে নিজেকে, নিজের শরীরকে ভালোবেসেছি। আমি সবসময় বডি পজিটিভিটিতে বিশ্বাসী। কিন্তু যে কোনও সাইজ হওয়া সত্ত্বেও নিজেকে ভালোবাসা আমায় বডি পজিটিভিটি নিয়ে অনেক কিছু শিখিয়েছে। তোমার শরীরের গঠন, উচ্চতা, গায়ের রঙ যাই হোক না কেন, তা যদি অন্যদের সৌন্দর্য্যের সংজ্ঞার সঙ্গে না মেলে, তাতে সত্যিই কিছু যায় আসে না। যদিও আমি জানি নিজেকে ভালোবাসার যাত্রাটা অনেকটা লম্বা কিন্তু সেটা অন্য কাউকে বলতে দেবেন না। নিজের শরীরকে, ত্বককে ভালোবাসতে শিখুন। শরীরের প্রতিটা ইঞ্চিকে ভালোবাসতে শিখুন। ঠিক এখন যেমন আমি আমার শরীরের প্রত্যেক ইঞ্চিকে ভালোবাসছি।'

আরও পড়ুন: 'দ্য ফ্যামিলি ম্যান' পরিচালকের হাত ধরে ডিজিটালে আত্মপ্রকাশ শাহিদ কপূরের

শারীরিক পরিবর্তন নিয়ে ঋতাভরীর অধ্যাবসায়ের প্রশংসাও করেছেন শিবপ্রসাদ। এবিপি লাইভকে তিনি বলছেন, ' 'উইন্ডোজ সবসময় চেয়েছে নতুন গল্প বলতে। ফাটাফাটি গল্পটাও একেবারে অন্যরকম। আমি জানি সবে শ্যুটিং শুরু হয়েছে, তবুও ঋতাভরীকে ধন্যবাদ জানাব আমি। ও যে অধ্যাবসায় নিয়ে নিজের ওজন ধরে রেখেছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য। একজন মেয়ে, বিশেষত যিনি নায়িকা, তাঁর একবার ওজন বেড়ে গেলে অনেকরকম মুশকিল রয়েছে। ওজন বেড়ে গেলে তা কমানো বেশ মুশকিল। তা ছাড়া অনেকরকম শারীরিক সমস্যাও আসে পারে। কার্যত জীবনের জীবনের ঝুঁকি নিয়েছে ঋতাভরী।'

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget