এক্সপ্লোর

মূক-বধির শিশুদের স্কুলে একরাশ খুশি নিয়ে হাজির হলেন ঋতাভরী

নতুন জামা নিয়ে তাঁর 'আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম'-এ পৌঁছে গেলেন ঋতাভরী চক্রবর্তী। শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন জামা, খাবার এবং আনন্দ। 

কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, 'এফআইআর'। প্রচারের কাজে হামেশাই তাই এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে। তবে প্রিয় একরত্তিদের জন্য তিনি সময় বের করবেন না সেটা কী করে হয়? নতুন জামা নিয়ে তাঁর 'আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম'-এ পৌঁছে গেলেন ঋতাভরী চক্রবর্তী। শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন জামা, খাবার এবং আনন্দ। 

'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম' নামে একটি স্কুলের দায়িত্ব নিয়েছেন ঋতাভরী। সেখানে বিশেষভাবে সক্ষম শিশুদের পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। তবে কেবল পঠন-পাঠন নয়, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ওইসব কচিকাঁচাদের মধ্যে পৌঁছে যান ঋতাভরী। তাঁদের নিয়েই কাটে ঋতাভরীর বিশেষ দিনগুলি। বাদ গেল না এবারের দুর্গাপুজোও। এবারও পুজোর শুরুতে নিজের স্কুলে পৌঁছে গেলে ঋতাভরী। ছোটদের হাতে তুলে দিলেন নতুন পোশাক। সোশ্যাল মিডিয়ায় ছোটদের সঙ্গে পুজো উৎযাপনের ছবি শেয়ার করেছেন ঋতাভরী। হলুদ পোশাকে ঋতাভরীকে যথারীতি ঝলমলে দেখাচ্ছিল। ছবি শেয়ার করে ঋতাভরী জানালেন, আজ তাঁর স্কুলের ছোটদের নতুন জামা পরার দিন। সেইসঙ্গে এদিন স্কুলে আয়োজন করা হয়েছিল কবিতা ওয়ার্কশপেরও। কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়ে কেক কাটেন ঋতাভরী। সবার হাতে তুলে দেন নতুন পোশাক, খাবার। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। ছোটদের থেকে দূরে থাকার মনখারাপ বারবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ঋতাভরী। তবে আজ করোনাবিধি মেনেই স্কুলে সমস্ত আয়োজন করেছিলেন ঋতাভরী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন ঋতাভরী। সেখানে তিনি আলাপ করিয়ে দেন এক টেডি বিয়ারের সঙ্গে। কখনও হাতপাতালের বেডে আবার কখনও বিদেশ সফরে, ঋতাভরী কাছ ছাড়া করেন না নিজের এই টেডি বিয়ার, থুড়ি প্রিয় বন্ধুটিকে। সম্প্রতি দুটি অস্ত্রোপচার ও গুরুতর শারিরীক অসুস্থতা পার করে এসেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই কঠিন সময়ের কথা লিখেওছিলেন নায়িকা। হাসপাতালের বেডে প্রিয় টেডিবিয়ারকে জড়িয়ে শুয়ে রয়েছেন অসুস্থ ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিও ভাগ করে নিয়েছেন তিনি। স্বীকার করছেন, ভালো থেকে খারাপ, প্রত্যেকটা সময় ঋতাভরীর পাশে থেকেছে এই মিষ্টি টেডিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget