এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: 'আমার স্কুলের জন্য লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমিয়েছিল বাচ্চাটা...' ভালবাসায় আপ্লুত ঋতাভরী

Actress Ritabhari Chakraborty Exclusive: দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এর গুরুদায়িত্ব সামলাচ্ছেন ঋতাভরী। এখানে পড়াশোনা করা বিশেষভাবে সক্ষম শিশুরা বিশেষ জায়গা জুড়ে রয়েছে অভিনেত্রীর জীবনে।

কলকাতা: সিনেমা তো শুধু ফ্রেমবন্দি থাকে না... পর্দায় বাইরে বেরিয়ে তা ছুঁয়ে যায় দর্শকদের মন। ছবির নায়ক নায়িকারা যেন হয়ে ওঠেন সাধারণ মানুষের চরিত্র। যে গল্প তাঁরা বলতে পারেন না, সেই গল্পকে, জীবনের গল্পকে যেন পর্দায় তুলে ধরেন এই অভিনেতা অভিনেত্রীরাই। পর্দার ফুল্লরা ওরফে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-ও যেন তেমনই এক নায়িকা, যিনি তাঁর অভিনয় দিয়ে বলছেন, 'নিজেকে ভালবাসো তুমি এবার..'

সপ্তাহান্তেই মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত ছবি 'ফাটাফাটি' যেন সমাজের প্রচলিত চিন্তাভাবনার দিকে প্রতি মুহূর্তে ছুঁড়ে দিয়েছে প্রশ্ন। নজর কেড়েছে ঋতাভরীর সাবলীল অভিনয়ও। আর এই ছবির প্রচারে তাঁকে ছুটে বেড়াতে হয়েছে বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষের কাছে। আর তেমনই এক প্রচারে গিয়ে এক অদ্ভূত সুন্দর অভিজ্ঞতা হয়েছিল ঋতাভরীর। 'ফাটাফাটি'-র প্রিমিয়ারে, সব ব্যস্ততার মধ্যেও সময় বের করে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে আড্ডায় সেই গল্প ভাগ করে নিলেন 'ফুল্লরা'। 

প্রচারের অঙ্গ হিসেবে একদিন ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন সমাজের এমন কিছু মেয়েদের কাছে, যাঁরা নিজেদের জীবনে, নিজেদের ভূমিকায় 'ফাটাফাটি'। যে সমস্ত নারীরা সমাজের নিজের পরিচয় তৈরি করেছেন, সফল হয়েছেন নিজেদের গন্ডিতে, তাঁদেরই একটি বিপণি সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে চুক্তি জানিয়েছিল টিম 'ফাটাফাটি'। ঋতাভরী বলছেন, 'আমরা বেছে নিয়েছিলাম কিছু মিস ফাটাফাটি-দের। তাঁদের হাতে আমরা পুরস্কার তুলে দিই, সম্মান জানাই। ওঁরা একটা বেকারি চালান সবাই মিলে। আর সেখানেই আমার কাছে ছুটে এক শিশু। আমার হাতে ওর লক্ষ্মীর ভাঁড়টা তুলে দিয়ে বলে, 'দিদি, তুমি যে স্কুলটা চালাও, এটা তার জন্য। ওখানকার ভাই বোনেদের জন্য। আমি ২ বছর ধরে জমিয়েছি।' আমার মন ভরে উঠল। আমরা যা করি, অভিনয়, পরিচিতি, খ্যাতি এগুলো তো রয়েছেই, কিন্তু মানুষের মন ছুঁতে পারা সবচেয়ে বড় ব্যাপার। সেই ভালবাসা, প্রতিক্রিয়া পেয়েছি বলে ভীষণ ভীষণ খুশি। মানুষ এই ছবিটা দেখে যদি এমনভাবে আমাদের জানান, ভালবাসা দেন... ভীষণ ভাল লাগবে।'

প্রসঙ্গত, 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ'-এর গুরুদায়িত্ব সামলাচ্ছেন ঋতাভরী। এখানে পড়াশোনা করা বিশেষভাবে সক্ষম শিশুরা বিশেষ জায়গা জুড়ে রয়েছে অভিনেত্রীর জীবনে। প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানই ঋতাভরী শুরু করেন ওদের সঙ্গেই। নতুন জামা হাতে তুলে দেওয়া থেকে দোলের রঙ.. ঋতাভরীর জীবনে ভালবাসার অন্য নাম ওরাই।

আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget