এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: কমিকস, ম্যাঙ্গো বাইটস, খেলনা, জন্মদিনের উপহারে ঋতাভরীকে ছোটবেলা ফিরিয়ে দিলেন তথাগত

Ritabhari Chakraborty Birthday Exclusive: অভিনেত্রী উপহারের বিষয়ে বেশ আল্লাদী, খুঁতখুঁতেও। বন্ধুদের রীতিমতো তালিকা বানিয়ে দেন তিনি, মা-দিদির ক্ষেত্রেও তাই।

কলকাতা: জন্মদিনের সকালটা খুদেদের জন্য, আর বিকেলটা পরিবার আর বন্ধুদের। যাঁদের কাছে কখনোই বড় হন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অকপটে বলতে পারেন, 'যাদের কাছে আমি চিরকালের খুকি, তাদের সঙ্গেই জন্মদিনের বিকেলটা কাটালাম।' মা, দিদি, প্রেমিক আর প্রিয় বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটা কাটাতে হলুদ পোশাকে সেজেছিলেন ঋতাভরী।

অভিনেত্রী উপহারের বিষয়ে বেশ আল্লাদী, খুঁতখুঁতেও। বন্ধুদের রীতিমতো তালিকা বানিয়ে দেন তিনি, মা-দিদির ক্ষেত্রেও তাই। না হলে অনেকেই বুঝতে পারেন না, তাঁর ঠিক কী লাগবে। ঋতাভরী বলছেন, 'প্রতিবার জন্মদিনের আগে আমায় সবাই জিজ্ঞাসা করেন, কী লাগবে? আমি তালিকা বানিয়ে দিই, তারমধ্যে থেকেই বন্ধুরা পরিকল্পনা করে বেছে নেয়, কে কি দেবে। তবে হ্যাঁ, সেখানে দামি কোনও জিনিস থাকে না, আমার চাহিদাটা বেশ অদ্ভুত। যেমন একবার জন্মদিনে মা প্রশ্ন করেছিল, আমার ঠিক কী প্রয়োজন? অনেক ভেবে মা-কে বললাম, একটা ইলেকট্রিক টুথব্রাশ দিতে। ডাক্তার ব্যবহার করতে বলেছেন, কেনা হচ্ছে না। আমার আসলে মনে হয়, দামি উপহারের থেকে অনেক বেশি প্রয়োজন মানুষের ভালোবাসার। জন্মদিনের দিনটা আমার সঙ্গে কাটাবে বলে বিদেশ থেকেও এসে পড়ে আমার বন্ধুরা, মা-দিদি আসে.. মনে হয় এর চেয়ে বেশি আর কী চাই।'

আরও পড়ুন: Sandipta Sen Exclusive: 'পেশা দেখে প্রেম করিনি', সম্পর্ক নিয়ে খোলামেলা সন্দীপ্তা

এইবার জন্মদিনের পার্টির বিশেষ অতিথি ছিলেন তথাগত চট্টোপাধ্যায় (Tathagata Chatterjee)। হলুদ পোশাকে রাজকুমারী সেজে প্রিয় মানুষের সঙ্গে ছবিও তুললেন তিনি। উপহারে কী দিলেন তথাগত? উচ্ছসিত ঋতাভরী এবিপি লাইভকে (ABP Live) বললেন, 'প্রতিবার আমি পাল্টা উপহারে অতিথিদের জন্য একটা ব্যাগে ছোট ছোট উপহার সাজিয়ে দিই। তাই এবার তথাগত বলেছিল, আমায় এবার ব্যাগভর্তি উপহার দেবে। আমি নব্বইয়ের দশকে জন্মেছি। সেই নস্ট্যালজিয়া ফিরিয়ে আনতে একগুচ্ছ উপহার সাজিয়েছিল তথাগত। এর মধ্যে রয়েছে, আমার প্রিয় পুরনো একটা কমিকস, ম্যাঙ্গো বাইট লজেন্স, ক্যামেরা, ম্যাজিক পপ, ব্রিগ গেম, অরেঞ্জ ক্যান্ডি, ফটাফট, একটা কফি মগ আর অনেক ছোট ছোট মিষ্টি উপহার।'


Ritabhari Chakraborty Exclusive: কমিকস, ম্যাঙ্গো বাইটস, খেলনা, জন্মদিনের উপহারে ঋতাভরীকে ছোটবেলা ফিরিয়ে দিলেন তথাগত

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget