এক্সপ্লোর

Sandipta Sen Exclusive: 'পেশা দেখে প্রেম করিনি', সম্পর্ক নিয়ে খোলামেলা সন্দীপ্তা

Sandipta Sen about her relationship: সদ্য সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সন্দীপ্তা জানিয়েছেন তাঁর প্রেমের সম্পর্কের কথা। সদ্য প্রেমিকের সঙ্গে বিদেশ সফরও করে এসেছেন তিনি

কলকাতা: এর আগে যখনই তাঁকে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি স্পষ্ট জানিয়েছেন, হাজার গুঞ্জন থাকলেও তিনি প্রেম করছেন না। এমনকি সাক্ষাৎকারের মধ্যেই দর্শকদের উদ্দেশে বলে উঠেছেন, 'বিশ্বাস করুন.. সত্যিই প্রেম করছি না।' কথা দিয়েছিলেন, প্রেম করলে খোলাখুলি জানাবেন। কথা রাখলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার কথা ভাগ করে নিয়েছেন সন্দীপ্তা। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সন্দীপ্তা জানিয়েছেন তাঁর প্রেমের সম্পর্কের কথা। সদ্য প্রেমিকের সঙ্গে বিদেশ সফরও করে এসেছেন তিনি। সঙ্গে অবশ্য ছিলেন তাঁর বেশ কিছু বন্ধুবান্ধবও। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) একটি প্রথম সারির প্রযোজনা সংস্থার উচ্চপদস্থ কর্মী। প্রেমের শুরু কীভাবে হয়েছিল?

আরও পড়ুন: Devlina Kumar: 'অতিথি চরিত্র বা নৃত্যশিল্পী নই, আমি খলনায়িকা', ধারাবাহিক শুরুর দিনে ঘোষণা দেবলীনার

এবিপি লাইভকে সন্দীপ্তা বলছেন, 'মার্চ মাস (March) নাগাদ একটা মিউজিক ভিডিও লঞ্চের সময় আমাদের প্রথম দেখা হয়। তারপর ধীরে ধীরে আলাপ। বন্ধুত্ব হওয়ার পরে বুঝি, আমাদের পছন্দগুলো বেশ একরকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর ওপর।'

প্রেমের রাস্তায় প্রথম পা কে বাড়িয়েছিলেন? সলজ্জ সন্দীপ্তার উত্তর, সৌম্যই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হই।' বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও সৌম্য নায়ক নন। সেই কারণেই কী সন্দীপ্তার পছন্দ হয়েছিল তাঁকে? অভিনেত্রী বললেন, 'আমি শুধু মানুষটাকে বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মানুষটাই জরুরি। পেশা দেখে প্রেম করার ইচ্ছা ছিল না কখনও। তবে অবশ্যই একজন স্মাগলারের সঙ্গে প্রেম করতাম না..'বলেই হেসে ফেললেন সন্দীপ্তা। তারপর বললেন, 'আমার কাছে মানুষটা জরুরি কেবল।'

সদ্য বিদেশ সফর করে ফিরেছেন সন্দীপ্তা, সঙ্গে ছিলেন সৌম্যও। কেমন কাটল প্রথম বিদেশ সফর? সন্দীপ্তা বলছেন, 'শুধু আমি আর সৌম্য নয়, আমার অনেক বন্ধুরাও গিয়েছিল। হাসি, মজা, গল্পে সময়টা কেটে গেল। এখন তো আর চোখের দিকে চেয়ে বসে থাকার বয়স নেই। তবে সৌম্য এই প্রথম স্নরকেলিং করল। ওর জলে একটু ভয় আছে। কিন্তু আমার ভালো লাগে বলে প্রথমবার জলে নামল। কিন্তু এত ঝিনুক আর প্রবাল দেখে শেষে ভীষণ খুশি।'

সম্পর্ক নিয়ে তো খোলামেলা ঘোষণা হল, বিয়ের পরিকল্পনা? একটু হেসে সন্দীপ্তা বললেন, 'এখনও ভাবিনি। একে অপরকে অনেকটা চেনা বাকি যে..'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget