এক্সপ্লোর

Ritabhari Chakraborty Birthday: এখনই অতীতে ফিরে যেতে পারলে কী করতেন ঋতাভরী?

আজ তাঁর জন্মদিন। হাতে চকোলেট কেক, গলায় নেকলেস আর কালো পোশাকে ঝলমল করছেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করলেন তারকা। আলো আঁধারি মাখা সেই ছবিতে আলো ছড়াচ্ছে ঋতাভরীর লাল ঠোঁটের হাসি।

কলকাতা: আজ তাঁর জন্মদিন। হাতে চকোলেট কেক, গলায় নেকলেস আর কালো পোশাকে ঝলমল করছেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করলেন তারকা। আলো আঁধারি মাখা সেই ছবিতে আলো ছড়াচ্ছে ঋতাভরীর লাল ঠোঁটের হাসি।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গত জন্মদিনের ছবি আপলোড করেছিলেন ঋতাভরী। ক্যাপশানে লিখেছিলেন, 'আরও একবছর বয়স বাড়তে আর মাত্র ২ দিনের অপেক্ষা। আজ নিজের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতাভরী লেখেন, 'জীবনের এই রোলার কোস্টারে আরও একটা দিন যোগ হল। যদি পিছনের দিকে হাঁটতে পারতাম, আমি গত সমস্ত দিনে নিজেকেই বেছে নিতাম। তবে এখনও এমন কিছু দেরি হয়ে যায়নি। প্রত্যেক বছর, জীবনের প্রতিটা পদক্ষেপে আমি নিজেকেই বেছে নেব।' সেইসঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ঋতাভরী লেখেন, 'যা বদলাতে পারবে না তাকে যেতে দাও।' জন্মদিনে এমনটাই রেজোলিউশান ঋতাভরীর।

২০২০ থেকে ২০২১, এক বছরে অনেক কঠিন সময় পেরিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা থেকে শুরু করে করোনা পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েননি কখনোই। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে ভালো রাখতে। কোভিড পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ মানুষ যাতে মনের কথা বলে হাল্কা হতে পারে সেজন্য চালু করেছেন হেল্পলাইন। বিভিন্নভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার।

সম্প্রতি UCLA( University of California ) থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন ঋতাভরী। তাঁর বিষয় ছিল 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম'। সেই বিষয়েই প্রথম হয়েছেন তিনি। ঋতাভরী জানিয়েছিলেন, 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স (Colours of Silence) হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।'

কলকাতার সমস্ত শৌচাগারে প্যাড ভেন্ডিং মেশিন লাগানোর পরিকল্পনা করেছিলেন ঋতাভরী। লকডাউনের জন্য আপাতত স্থগিত রয়েছে সেই কাজ। তবে কলকাতাই প্রথম এমন একটা শহর হবে যেখানে প্রত্যেক শৌচাগারে প্যাড ভেন্ডিং মেশিন থাকবে, অঙ্গীকার ঋতাভরীর।

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget