এক্সপ্লোর

Ritabhari on Jawan: 'জওয়ান'-এ ঋতাভরী যোগ! বঙ্গকন্যার প্রশংসায় কী বললেন শাহরুখ?

Shah Rukh Khan: যে ঝলক ঋতাভরী শেয়ার করে নিয়েছেন, সেখানেও রয়েছে 'ম্যায় তুমহারা বাপ হু' সংলাপটি। জওয়ান ছবির টিজারে এই প্রসঙ্গে সংলাপ মনে করিয়েছিল আরিয়ান খানের প্রসঙ্গ

কলকাতা: ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র 'জওয়ান'-যোগ! নাহ কেবল শাহরুখ অনুরাগী হিসেবে নয়, বক্সঅফিসে কার্যত ছক্কা হাঁকাচ্ছে যে ছবি, সেই 'জওয়ান'-এর সংলাপের একাংশ নাকি লিখেছেন ঋতাভরী! বিষয়টা ঠিক কী? বিষয়টা নিজেই খোলসা করলেন বঙ্গকন্যা।

সোশ্যাল মিডিয়ায় আজ ঋতাভরী শেয়ার করে নিয়েছেন 'জওয়ান'-এর নতুন ঝলক। সেটি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'অনেক মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে এই সংলাপ লেখা। তাও আবার কার জন্য? আর কেউ নন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আমার ভাল-মন্দ সবকিছুর যে সঙ্গী, আমার বন্ধু সুমিত অরোরা, ওর সঙ্গে মিলে এই কাজটা করেছিলাম। সুমিত 'জওয়ান' ছবিটির সংলাপ লিখেছে এবং বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি দেখেছি, সুমিত কীভাবে নিজের প্রাণ ঢেলে, খাটনি করে নায়কের জন্য সংলাপ লিখেছে দিনের পর দিন। ২ বছর ধরে ও এই প্রোজেক্টটার জন্য খেটেছে। আমি ওকে শাহরুখ স্যারের ফ্যামিলি ম্যান হয়ে উঠতে দেখেছি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হয় সুমিত। ছবির সংলাপে একটা কবিতার প্রয়োজন ছিল। আমি আর সুমিত সেটা নিয়েই কাজ করছিলাম। সুমিত তার আগেই আমায় একটা বিবরণ দিয়েছিল যে কী কী লাগবে। ১ ঘণ্টার মধ্যেই ছন্দ মিলিয়ে একটা কবিতা বানিয়ে ফেললাম। তারপরে কিং খান যখন সেটা ওঁর গলায় ফোনে আমাদের শোনালেন..... আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল সেটা। সুমিত, অনেক অনেক ধন্যবাদ আমায় জওয়ান ঝড়ে সামিল করার জন্য। শেষমেষ, শাহরুখ মনে করেছেন, আমি সংলাপ লেখক হিসেবে নাকি সুমিতের থেকেও ভাল! ব্যাস... সবার বাবা বলে দিয়েছেন কিন্তু!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর এই পোস্টে অভিনেত্রীকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন সবাই। ঋতাভরী কেবল অভিনেতা নন, বিভিন্ন বিষয়ে তাঁর পারদর্শীতা রয়েছে। সদ্যই অভিনেত্রীর একটি নতুন গান মুক্তি পেয়েছে। এর আগেও একাধিক গান মুক্তি পেয়েছিল ও জনপ্রিয় হয়েছিল ঋতাভরীর গলায়।

যে ঝলক ঋতাভরী শেয়ার করে নিয়েছেন, সেখানেও রয়েছে 'ম্যায় তুমহারা বাপ হু' সংলাপটি। জওয়ান ছবির টিজারে এই প্রসঙ্গে সংলাপ মনে করিয়েছিল আরিয়ান খানের প্রসঙ্গ। এই ঝলকেও রইল সেই কথাই। তবে এই ছবিতে যে শাহরুখের দ্বৈত চরিত্র রয়েছে ও তাই এই ধরণের সংলাপ, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন সব অনুরাগী। 

আরও পড়ুন: Shah Rukh Khan: 'চেন্নাই এক্সপ্রেস' থেকে 'জওয়ান', ১০ বছরে কতটা বদলেছেন ব্যক্তি শাহরুখ? অভিজ্ঞতা শোনালেন প্রিয়ামণি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget