এক্সপ্লোর

Ritabhori Sister Marriage: আইনত বিয়ে সারা, শীতেই কনে সাজবেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা

ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ চিত্রাঙ্গদাই।

কলকাতা: লাল শাড়ির সঙ্গে হালকা সাবেকি সাজ, মাথায় ফুল.. আইনি বিয়ের সন্ধেতে অপরূপা অভিনেত্রী চিত্রাঙ্গদা (Chitrangada)। আর দিদির কাছাকাছি দাঁড়িয়ে উচ্ছসিত বোন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় দিদির বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। আর সেই সঙ্গে রইল লম্বা নোট। 

দিদির বিয়ে নিয়ে আবেগপ্রবণ ঋতাভরী

সোশ্যাল মিডিয়ায় দিদির সঙ্গে মিষ্টি কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। লিখেছেন, 'আমার বড় বোনের আজ বিয়ে হয়ে গেল। আমার কাছে এর থেকে খুশির আর কী আছে! একটা অদ্ভুত মানসিক দোলচল গিয়েছে এই দিদিকে এইভাবে দেখা পর্যন্ত। কখন আমার দিদি এতটা বড় হয়ে গেল! সম্বিত জামাইবাবু আর চিত্রাঙ্গদা এখন আইনত বিবাহিত। দুজনের জীবনে অনেক আনন্দ, অনেক পাগলামি আর সূর্যালোক আসুক। যদিও শীত আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সামাজিক বিয়ের উৎসবের জন্য। আপাতত সরকারের চোখে ওরা বিবাহিত।'

ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ চিত্রাঙ্গদাই। বাধ্য হয়েই পিছিয়ে দিতে হয় বিয়ে। সামাজিক বিয়ে অবশ্য হবে শীতকালেই। তবে গরমে কিছুটা বাধ্য হয়েই আইনত বিয়ে সারলেন এই জুটি। কনের সাজ সাজতে চিত্রাঙ্গদার অবশ্য এখনও দেরি রয়েছে।

আরও পড়ুন: KIFF 2022: কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে টেকনিশিয়ান স্টুডিওর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রঞ্জিত মল্লিকের

অন্যদিকে আজ 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করেছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)।

এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে। আজ শুরু হল এই ছবির শ্যুটিং। উইন্ডোজ-এর তরফ থেকে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করার কথা জানানো হয়েছে। ঋতাভরী ও আবির ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'উইন্ডোজ' (Windows)-এর ঘরে এই প্রথম কাজ স্বস্তিকার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget