এক্সপ্লোর

Rituparna Sengupta: নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণাকে ইডির তলব

Rituparna Sengupta ED Notice: আজ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'অযোগ্য'। আর সেই ছবি মুক্তির দিনই নোটিস এল ঋতুপর্ণার কাছে

কলকাতা: নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ফের নোটিস ইডি-র। ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। যদিও এই প্রথম নয়, এর আগেও রেশন বণ্টন দুর্নীতি মামলায় নোটিস পেয়েছিলেন ঋতুপর্ণা। সেই সময়ে হাজিরা দেননি অভিনেত্রী। আর আজ, তাঁর নতুন ছবি মুক্তির দিনই ফের নোটিস এসে পৌঁছল ঋতুপর্ণার বাড়িতে।

আজ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'অযোগ্য'। এটিই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। আর সেই ছবি মুক্তির দিনই নোটিস এল ঋতুপর্ণার কাছে। এর আগে, ৩০মে, ইডির নোটিস পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি বিদেশে রয়েছেন। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক। এরপরে আজই, ৭ জুন ফের নোটিশ পেলেন ঋতুপর্ণা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

প্রসঙ্গত, ৫ বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির র‍্যাডারে উঠে এল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে দুটি নোটিস পেয়েছেন তিনি। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই সামনে উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সেই বিষয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ভোটের ফল প্রকাশের পরের দিনই অর্থাৎ ৫ জুন ঋতুপর্ণার হাজিরা দেওয়ার কথা ছিল ইডির দফতরে। তবে সেই সময়ে নাকি বিদেশ গিয়েছিলেন ঋতুপর্ণা। ছবি ছাড়াও অন্যান্য ব্যক্তিগত কাজে যাতায়াল লেগেই থাকে অভিনেত্রীর। তাঁর পরিবার থাকে সিঙ্গাপুরে। আর সেখানেই বিভিন্ন কাজে যাতায়াত করেন ঋতুপর্ণা। আর সেই কারণেই অভিনেত্রী আবেদন করেছিলেন তাঁকে যেন ৬ জুনের পরে তলব করা হয়। সেইমতো, ঠিক পরের দিনই নোটিস পেলেন অভিনেত্রী। ১৯ জুন ঋতুপর্ণা হাজিরা দেন কি না এবার সেটাই দেখার।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget