এক্সপ্লোর

Rituparna Sengupta on Suchitra Sen: সুচিত্রা সেনের প্রশংসা পেলাম, কিন্তু তাঁর সঙ্গে দেখা হল না কোনওদিন: ঋতুপর্ণা

Rituparna Sengupta News: ঋতুপর্ণার নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'  মুক্তি পেয়েছে আজই। সেখানে বিভিন্ন রহস্য সমাধান করতে দেখা যাবে অভিনেত্রীকে।

কলকাতা: পরিকল্পনা ছিল না যে কখনও সিনেমা করবেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন তিনি, তবে অভিনয়ের কথা ভাবেননি কখনও। পায়ে পায়ে, তিনিই আজ ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিভিন্ন সময়ে, স্বর্ণযুগের বিভিন্ন নায়িকার সাহচর্য পেয়েছেন তিনি, শিখেছেনও অনেক কিছু। তবে তাঁর আফশোস রয়ে গিয়েছে একটাই.. পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক থাকলেও, কখনও তাঁর দেখা হয়নি মহানায়িকার সঙ্গে। সুচিত্রা সেনের সঙ্গে (Suchitra Sen)। তবে তিনি নাকি চিনতেন ঋতুপর্ণাকে.. করেছিলেন তাঁর অভিনয়ের প্রশংসাও! এবিপি লাইভ বাংলাকে সাক্ষাৎকার দিতে বসে, ঋতুপর্ণা হাতড়ালেন সেই স্মৃতি।

সুচিত্রা সেনের নানতি, রাইমা সেনের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের সম্পর্ক ভীষণ ভাল। ঋতুপর্ণা বলছেন, 'একটা সময় পর্যন্ত আমি জানি উনি (সুচিত্রা সেন) ছিলেন। কিন্তু কখনও ওঁর সঙ্গে দেখা করতে যাইনি। আসলে ওঁর নিভৃতে থাকার সিদ্ধান্তকে সম্মান করতাম বলেই কখনও দেখা করতে যাওয়ার চেষ্টা করিনি। তবে শুনেছি উনি আমার কাজ দেখতেন। আমায় পছন্দ করতেন। একবার আমার সম্বন্ধে উনি নাকি বলেছিলেন, 'মেয়েটাকে শুধু দেখতে ভাল না, অভিনয়টাও ভালই করে।' এটা শুনে তো আমার মনে হয়েছিল, আমি সপ্তম স্বর্গে রয়েছি। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা।' 

ঋতুপর্ণা আরও বলেন, 'আমি ওঁদের বাড়ি গিয়েছি। সুচিত্রা সেনের প্রচুর ছবি রয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। খুব নস্ট্যালজিক। আসলে রাইমা আমার খুব ভাল বন্ধু। আমরা একসঙ্গে কাজ করেছি। সেই সূত্রেই ওদের বাড়ি যাওয়া। তবে আমার ভীষণ আফশোস.. কখনও সুচিত্রা সেনের সঙ্গে আমার দেখা হল না।' 

ঋতুপর্ণার নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'  মুক্তি পেয়েছে আজই। সেখানে বিভিন্ন রহস্য সমাধান করতে দেখা যাবে অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনে টলিউডের কোন রহস্যটা সমাধান করতে চান অভিনেত্রী? ঋতুপর্ণা বলছেন, 'টলিউডে তো এখন অনেক কিছুই ঘটছে, যেগুলো রহস্য। তবে আমি জানতে চাই এমন মানুষদের কথা, যাঁরা একটা সময়ে চুটিয়ে অভিনয় করেও তারপরে পর্দা থেকে সরে দাঁড়ালেন। আর অভিনয়ে ফিরতে চাইলেন না। তার মধ্যে আমি অবশ্যই সবার প্রথমে রাখব সুচিত্রা সেনকে। ওঁর মতো স্বর্ণযুগের অভিনেত্রী কেন একেবারে অন্তরালে চলে গেলেন, এটা আমার কাছে রহস্য। আমার খুব জানতে ইচ্ছে করে। এই রহস্যের সমাধান আমি করতে চাই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget