এক্সপ্লোর

Rocky Aur Rani Kii Prem Kahaani box office day 9 collection: রকি-রানির প্রেমে মাতোয়ারা দর্শক, নয় দিনে নব্বই কোটিরও বেশি টাকার ব্য়বসা করল রণবীর-আলিয়ার ছবি

Rocky Aur Rani Kii Prem Kahaani: মনে করা হচ্ছে রবিবারের মধ্য়েই ১০০ কোটি ছাড়িয়ে যাবে এই ছবির ব্য়বসা

কলকাতা: এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত শুক্রবার। মাত্র নয় দিনে কর্ণ জোহরের এই রোম্য়ান্টিক ছবি আয় করল ৯০.৫৮ কোটি টাকা। তাই মনে করা হচ্ছে রবিবারের মধ্য়েই ১০০ কোটি ছাড়িয়ে যাবে এই ছবির ব্য়বসা।

৭ বছর পর পরিচালকের আসনে ফের বসে দর্শকের ভালবাসা আদায়ে সক্ষম হয়েছেন কর্ণ জোহর। তিনি কথা দিয়েছিলেন এই ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। 

প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশস'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় শুক্রবার, অর্থাৎ প্রথম দিন এই ছবি ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেখানেই জানানো হয়, দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রথম শনিবারে এই ছবির ব্যবসা বেড়ে দাঁড়িয়েছিল ১৬.০৫ কোটি টাকায়। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক হিসেব অনুযায়ী, এই ছবি তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবার ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবির মোট আয়ের পরিমাণ ৪৬ কোটি টাকা। আর পঞ্চম দিনের মাথায় ৬০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি।

আরও পড়ুন...

চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর করার জন্য ব্যবহার করুন হেয়ার সিরাম, কেমিক্যাল এড়াতে তৈরি করুন বাড়িতেই

প্রসঙ্গত, ২১ জুলাই মুক্তি পেয়েছে 'বার্বি' ও 'ওপেনহাইমার'। এই দুই বিপুল প্রশংসিত ছবির এক সপ্তাহের মধ্যেই বলিউডের মূল ধারার ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মনে করেছিলেন ট্রেড অ্যানালিস্টরা। তবে ভারতীয় দর্শক যে সবসময়েই বলিউডে মজতে ভালবাসে তার প্রমাণ দিচ্ছে ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণই। এই ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে দেখা গেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। 

ছবিতে বেশ কিছু দৃশ্য দর্শকের মন জয় করেছে। তার মধ্যে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য অন্যতম। দর্শক সেই দৃশ্যের বেশ প্রশংসাই করেছেন। অন্যদিকে, বাঙালি দর্শক বোধহয় এই প্রথম বড়পর্দায় টোটা রায়চৌধুরীকে নাচ করতে দেখলেন এবং তাঁর অভিনয় ও নৃত্য়শৈলী মুগ্ধ করেছে সকলকে।। এই ছবি শেষ পর্যন্ত কত ভাল ব্যবসা করতে পারে সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget