এক্সপ্লোর

Roktobeej Unknown Stories: সাজ নিখুঁত হয়নি! 'রক্তবীজ'-এর শ্যুটিংয়ে দেবলীনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল 'কড়া পদক্ষেপ'

Devlina Kumar: দেবলীনা যখন মেকআপ করে শ্যুটিংয়ে আসেন, সবকিছু ঠিকটাক থাকলেও, খুঁত থেকে গিয়েছিল হাতের সাজে! হঠাৎ লক্ষ্য করা হয়, দেবলীনার হাতে বাহারি নখ, যা তাঁর পর্দার চরিত্রের সঙ্গে এক্কেবারে বেমানান

কলকাতা: শ্যুটিং মানেই তো পর্দায় চরিত্রকে ফুটিয়ে তোলা। কিন্তু তার জন্য কেবল অভিনয় নয়, সাজও হওয়া চাই এক্কেবারে নিখুঁত। নাহলে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে পারেন খোদ পরিচালকই!

এমনই এক ঘটনা ঘটেছিল 'রক্তবীজ' (Roktobeej)-এর শ্যুটিংয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর আগামী ছবি 'রক্তবীজ'-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন দেবলীনা কুমার (Devleena Kumar)। কিন্তু সেখানে তাঁর চরিত্রে একেবারেই সাধারণ এক মেয়ের। 

দেবলীনা যখন মেকআপ করে শ্যুটিংয়ে এসে পৌঁছন, তখন সবকিছু ঠিকটাক থাকলেও, খুঁত থেকে গিয়েছিল তাঁর হাতের সাজে! হঠাৎ লক্ষ্য করা হয়, দেবলীনার হাতে বাহারি নখ, যা তাঁর পর্দার চরিত্রের সঙ্গে এক্কেবারে বেমানান। ব্যাস.. নায়িকার মনখারাপের তোয়াক্কা না করেই শটে যাওয়ার আগে নখ কাটতে ব্যস্ত হয়ে পড়লেন সহকারী পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। আপত্তিকে থোড়াই কেয়ার.. পরিচালক শিবপ্রসাদ রীতিমতো দাঁড়িয়ে থেকে রীতিমতো তত্ত্বাবধান করলেন। সব সাজ খুলে, এক্কেবারে চরিত্রের লুকে ফিরে শুরু হল শ্যুটিং।

অন্যদিকে, আজ সোশ্যাল মিডিয়ায় আরও একটি মজার ভিডিও শেয়ার করে নিয়েছেন খোদ পরিচালক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। শিবপ্রসাদের বিশ্বাস, অনুসূয়ার ছোঁয়া পেলে নাকি তাঁর সব ছবিই সুপারহিট হয়। সে 'মুখার্জীদার বউ' হোক বা 'গোত্র'। রক্তবীজের ক্ষেত্রেও এই রীতিরই পুনরাবৃত্তি ঘটবে বলে আশা পরিচালকের। 

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এছাড়াও একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন,  অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। পুজোয় মুক্তি পাচ্ছে 'রক্তবীজ'। এই প্রথম ঘরানা ভেঙে থ্রিলার ছবি পরিচালনা করছেন শিবপ্রসাদ-নন্দিতা। 

আরও পড়ুন: Aneek Dhar: হাজির বিশেষ কেক, অভিনব আয়োজনে ছেলের নাম জানালেন অনীক-দেবলীনা

                                              

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget