এক্সপ্লোর

Rooqma Ray: 'লালকুঠি'-তে বন্দি রুকমা, দরজায় এসে বিঁধল রক্তমাখা ছুরি!

Rooqma Ray: হঠাৎই কার ছায়া দেওয়ালে? চমকে উঠে পিছনে ফিরতেই সশব্দে দরজা বন্ধ। ভয়ে স্বর আটকে আসে রুকমার। হঠাৎ তাঁর পাশে দরজায় এসে বিঁধে যায় রক্তমাখা একটা ভোজালি! তারপর?

কলকাতা: লাল শাড়ি, মাথায় ফুলের সাজ, গায়ে ভারি গয়না। বিশাল এক বাড়িতে আয়নার সামনে দাঁড়িতে নিজেকে সাজিয়ে তুলছেন রুকমা রায় (Rukma Roy)। বাইরে অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে। গোটা বাড়ি জুড়ে যেন হলুদ হলুদ আলোর মায়া। একটা ফোন আসে তাঁর কাছে। হাসি হাসি মুখে রুকমা বলে ওঠেন, 'এই তো, বৃষ্টিটা ধরে গেলেই আসছি।'

 

রহস্যে মোড়া লালকুঠি

হঠাৎই কার ছায়া দেওয়ালে? চমকে উঠে পিছনে ফিরতেই সশব্দে দরজা বন্ধ। ভয়ে স্বর আটকে আসে রুকমার। হঠাৎ তাঁর পাশে দরজায় এসে বিঁধে যায় রক্তমাখা একটা ভোজালি! তারপর? মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একমুঠো রহস্য ছড়িয়ে দিলেন রুকমা রায়। জি বাংলায় নতুন ধারাবাহিক 'লালকুঠি' নিয়ে ফিরছেন তিনি। কেন্দ্রিয় চরিত্রে যে রুকমা রয়েছেন, তা স্পষ্ট ধারাবাহিকের প্রথম ঝলকেই। 

রুকমার বিপরীতে কে?

ধারাবাহিকে রুকমার বিপরীতে কে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। অনেকেই আশা করছেন, 'দেশের মাটি'-র পুরনো জুটি অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জুটি বেঁধে ফিরছেন রুকমা। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী থেকে শুরু করে চ্যানেল, পরিচালকও। প্রোমোতে প্রকাশ করা হয়নি পরিচালক বা প্রযোজকের নামও। 

আরও পড়ুন: মাকে হারিয়ে শোকস্তব্ধ, দুঃসময়ে শুধু পরিবারের সঙ্গেই থাকতে চাইছেন যশ

ঝলক দেখে স্পষ্ট, বড় পর্দা, সিরিজের অতি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতেও। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা এখানেও। একই সঙ্গে আরও একটি জিনিস মনে করিয়ে দিয়েছে। ১৯৭৮ সালের দ্বিভাষিক ছবি ‘লালকুঠি’র কথা। কনক মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি এবং বাংলায় তৈরি হয়েছিল বিখ্যাত ছবিটি। যা আদতে ভৌতিক মনে হলেও শেষে দর্শকেরা জানতে পারবেন, পুরোটাই রহস্য কাহিনি!

টেলিপাড়ায় চাউর, নতুন ধারাবাহিক ‘লালকুঠি’র প্রযোজক সুরিন্দর ফিল্মস। সব ঠিক থাকলে ধারাবাহিক পরিচালনা করবেন 'মহাপীঠ তারাপীঠ'-খ্যাত পরিচালক শুভেন্দু চক্রবর্তী।  প্রচার ঝলকে ব্যবহৃত হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় ‘ঘুম ঘুম চাঁদ’ গানটি। অনুরাগীদের ধারণা, সম্ভবত গানটি গেয়েছেন রুকমা নিজেই।

">

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget