এক্সপ্লোর

Rudranil Ghosh Birthday: করোনা আক্রান্ত হয়ে গৃহবন্দি থেকেও জন্মদিনে 'বন্ধু'-র সঙ্গে খাওয়া দাওয়া সারলেন রুদ্রনীল!

Rudranil Ghosh Birthday: আজ তাঁর জন্মদিন। কিন্তু করোনা আক্রান্ত হয়ে বাড়িতে গৃহবন্দি তিনি। তার মধ্যেই এক বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া সারলেন রুদ্রনীল ঘোষ! শুধু কী তাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও!

কলকাতা: আজ তাঁর জন্মদিন। কিন্তু করোনা আক্রান্ত হয়ে বাড়িতে গৃহবন্দি তিনি। তার মধ্যেই এক বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া সারলেন রুদ্রনীল ঘোষ! শুধু কী তাই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও! কোয়ারেন্টিন ও করোনা সুরক্ষাবিধি ভাঙলেন অভিনেতা? 

কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। সেখানে দেখা যাচ্ছে, নিজের বাড়ির ব্যালকনিতে বসে রয়েছেন তিনি। তাঁর হাতের ওপর বসে রয়েছে একটি পায়রা। খাবার নিয়ে রুদ্রনীল নিজের ঠোঁটে ধরছেন, আর সেখান থেকেই খাবার টেনে নিচ্ছে পায়রাটি। নিজের হাতে করেও তাঁকে খাবার খাইয়ে দিচ্ছেন রুদ্রনীল। ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা গেল, 'হ্যাপি বার্থডে টু মি। এই জন্মদিনটা কোভিড স্পেশাল জন্মদিন। বন্ধুবান্ধব নেই। একজন বন্ধুই এসেছে যার সঙ্গে খাওয়াদাওয়া চলছে। আগে এই দিনটায় বন্ধুবান্ধব আসত, ঘরে গিটার বাজত। এখন গিটারের জায়গায় প্যারাসিটামল, কাফ সিরাপ আর থার্মোমিটার আছে। সবাই সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। যাঁরা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্য়বাদ। আমার সমস্ত শুভাকাঙ্খী যাঁরা আমার অসুস্থতার খবর শুনে আমার খোঁজ নিয়েছেন তাঁদেরও ধন্যবাদ। হয়ত এই দিল দুনিয়ায় সবচেয়ে বড় ভ্যাকসিন মানুষের ভালোবাসা।'

গতকালই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে রুদ্রনীলের। আপাতত বাড়িতেই গৃহবন্দি রয়েছেন তিনি। তবে জন্মদিনে রুদ্রনীলের বিয়ের গুঞ্জনে সরগরম নেটপাড়া। সকালেই একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক রানা সরকার। সেখানে দেখা যাচ্ছে, রুদ্রনীল বলছেন, 'এই সেপ্টেম্বরেই বিয়ে করব।' রানার এই ভিডিওতে মজার কমেন্ট করেছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। 

বাস্তবে নেমারের ভক্ত, জিমন্যাস্টিকেই পরিচালকদের মন জয় করেছিলেন 'ফড়িং' খেয়ালী

অন্যদিকে আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে একসঙ্গে বসে গল্প করছেন রুদ্রনীল, রাজ চক্রবর্তীর মা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ও খোদ বিধায়ক। রুদ্রনীল রাজের মাকে জড়িয়ে ধরে আদর করছেন। রাজের মা পরম স্নেহে বলছেন, 'সবাই বিয়ে করছে, এর এখনও বিয়ে দিতে পারলি না। তারপর রাজকে উদ্দেশ্য করে বলছেন, 'তুই তো নেতা, এর জন্য একটা মেয়ে খুঁজে দিতে পারলি না!' হাসতে হাসতে রুদ্রনীল বলছেন, 'ওর বিধানসভা এলাকা থেকে মেয়ে খুঁজে আনবে নাকি!' ক্যাপশানেও রাজ রুদ্রনীলের বিয়ের ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget