এক্সপ্লোর

Alta Phoring: বাস্তবে নেমারের ভক্ত, জিমন্যাস্টিকেই পরিচালকদের মন জয় করেছিলেন 'ফড়িং' খেয়ালী

নতুন ধারাবাহিকে সবচেয়ে কঠিন কী ছিল? এক মুহূর্ত ভেবে তিনি উত্তর দিলেন, 'অভিনেত্রীর জীবনধারায় অভ্যস্থ হওয়া।' সত্যিই তো! এই প্রথম ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার গুরুদায়িত্ব তাঁর কাঁধে।

কলকাতা: নতুন ধারাবাহিকে সবচেয়ে কঠিন কী ছিল? এক মুহূর্ত ভেবে তিনি উত্তর দিলেন, 'অভিনেত্রীর জীবনধারায় অভ্যস্থ হওয়া।' সত্যিই তো! এই প্রথম ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। আনন্দের সঙ্গে সঙ্গে জীবনের অভ্যাস তো বদলাবেই। তবে অভিনয়, নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। নাচের সুবিধার জন্যই ক্লাস ফাইভ থেকে জিমন্যাস্টিক অনুশীলন করতেন তিনি। সেই জিমন্যাস্টিকই টেলিভিশনের পর্দায় ফড়িংয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ এনে দিল তাঁকে। স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক 'আলতা ফড়িং'-এর মুখ হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল নৃত্যশিল্পী খেয়ালীর?

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিল টিম 'আলতা ফড়িং' (Alta Phoring)। সেখানে খোলা চুলে, পুলওভার পরে ক্যামেরার সামনে বসে খুশিতে ঝলমল করছিলেন খেয়ালি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমন সপ্রতিভ তিনি, তেমনই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ধারাবাহিকের অন্যতম মাথা সুশান্ত দাস। যখন প্রথম ধারাবাহিকে মুখ্য চরিত্রের জন্য নির্বাচিত হলেন, কী অনুভূতি হয়েছিল খেয়ালীর? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে খেয়ালী বললেন, 'প্রথমে আমার অডিশান হয়। সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল আমি নির্বাচিত। কিন্তু তারপরেও বুকের মধ্যে একটা ধুকপুকুনি ছিল। তারপর যদিন ডাবিং-এ গেলাম, প্রোমোতে নিজের মুখটা দেখে স্বপ্নের মত মনে হয়েছিল। পাশে দাঁড়িয়ে মায়েরও তখন কাঁদো কাঁদো অবস্থা। নাচ আমার ধ্যানজ্ঞান। কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করার স্বপ্ন কার না থাকে! শ্যুটিং ফ্লোরে যেদিন প্রথম গেলাম, সব ক্যামেরার ফোকাস আমার ওপর.. সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না।'

জিমন্যাস্টিক শেখা নাচের জন্য। কিন্তু খেয়ালীর প্রিয় খেলা ফুটবল। শুধু তাই নয়, নেমারের বড় ভক্ত খেয়ালী। সাংবাদিক সম্মেলনে কথায় কথায় জানালেন সেই কথাও। খেয়ালীতে মুগ্ধ ধারাবাহিকের অন্যতম মাথা সুশান্ত দাসও। এবিপি লাইভকে তিনি বললেন, 'আশা করিনি এমন কোনও মেয়ের সন্ধান পাব যে জিমন্যাস্টিক জানে। ভেবেছিলাম কোনও মেয়েকে জিমন্যাস্টিক শিখেয়ে নেব অথবা ডামি ব্যবহার করতে হবে। কিন্তু খেয়ালির অডিশানের রেকর্ড দেখে সঙ্গে সঙ্গে ওকেই ফড়িং করার সিদ্ধান্ত নিই। নায়িকাদের ক্ষেত্রে গলার স্বর মধুর হওয়াও খুব জরুরি। খেয়ালির গলাটাও মিষ্টি। ওর আগে আরও ৫জনকে ভাবা ছিল এই চরিত্রটার জন্য। খেয়ালিকে পেয়ে সবাইকে না বলে দিই। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ধারাবাহিক।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget