এক্সপ্লোর

Dev Birthday: থিম কেকে পর্দার চরিত্ররা, জন্মদিনের রাতে দেবের জমজমাট পার্টি

Dev BIrthday Party: দেবের জন্মদিনে হাজির হয়েছিল একাধিক থিম কেক। সেখানে অ্যানিমেশনে ফুটিয়ে তোলা হয়েছিল দেবের চরিত্রদের। এছাড়াও ছিল তাঁর সমস্ত হিট ছবির নামে এক একটি কেক

কলকাতা: তাঁর জন্মদিন ছিল সোমবার, ২৫ ডিসেম্বর। আর সেই জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ্যে এল মঙ্গলবার রাতে। প্রিয় মানুষদের নিয়ে ঘরোয়া পার্টি, ছিল কেকে ছুরি চালিয়ে জন্মদিন উদযাপন করলেন দেব (Dev)। পাশে রইলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। শুভেচ্ছাবার্তা, ভালবাসায় ভরল 'প্রধান' -এর জন্মদিন।

দেবের জন্মদিনে হাজির হয়েছিল একাধিক থিম কেক। সেখানে অ্যানিমেশনে ফুটিয়ে তোলা হয়েছিল দেবের চরিত্রদের। এছাড়াও ছিল তাঁর সমস্ত হিট ছবির নামে এক একটি কেক। মোট কথা, সব মিলিয়ে বিশেষ করে তোলার চেষ্টা হয়েছিল প্রিয় নায়কের জন্মদিনকে। কালো পোশাক পরে পার্টিতে হাজির হয়েছিলেন দেব। ছিলেন তাঁর পরিবারের সদস্য, বন্ধুরা.. এছাড়াও 'প্রধান'-এর টিম। এর আগে অবশ্য ফ্যানক্লাবের সঙ্গে কেক কেটে প্রিয়া সিনেমায় জন্মদিন উদযাপন চলেছে দেবের। 

রুক্মিণী দেবের জন্মদিনের ছবি শেয়ার করে লিখেছিলেন, 'আজ সেই অদম্য মানুষটার শুভ জন্মদিন যে প্রত্যেক অনুরাগীর জীবনে 'প্রধান' জায়গা দখল করে রেখেছে। আবারও .. শুভ জন্মদিন দেব। ভালবাসা আর সৌভাগ্য কামনা করি সবসময়।' এই লেখার সঙ্গে নিজের ও বার্থ ডে বয়ের একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণী। 

এর আগে দেবের ইনস্টাগ্রামর স্টোরিতে ভেসে উঠেছিল দেবের অন্যরকম জন্মদিন কাটানোর মুহূর্ত। সেখানে এক জায়গায় দেবকে দেখা গেল গাড়ির মধ্যে বসেই থালা হাতে পরোটা খেতে.. অন্য জায়গায় আবার দেখা গেল... ভাঁড়ের চা। তবে দেব একা নয়.. সঙ্গে দেখা গেল আরও অনেকে হাত। অর্থাৎ বন্ধুদের সঙ্গে শহরে নৈশ্য-ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। 

তবে জন্মদিনেও হল ভিজিটে গিয়েছেন দেব। এমনিতেই তাঁকে দেখলে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের সীমা থাকে না। আর আজ তো নায়কের জন্মদিন। ছবি শেষ হতেই অনুরাগীদের সামনে হাজির হলেন দেব। হাজির ছিলেন অতনু, অভিজিৎ ও সৌমিতৃষাও। দর্শকদের সামনেই কেক কাটেন তিনি.. খাইয়েও দেন সবাইকেই। হাতও মেলান দর্শকদের সঙ্গে। 

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিজের জন্মদিনের ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'সবার ভালবাসা, শুভেচ্ছা আর ব্লকবাস্টারের জন্য ধন্যবাদ।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আরও পড়ুন: Zareen Khan: ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা বলিউড অভিনেত্রী জারিন খানের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget