এক্সপ্লোর

Rukmini Maitra: সোশ্যাল মিডিয়া যাই বলুক, আমার হয়ে উত্তর দেবে আমার কাজ: রুক্মিণী

Rukmini Maitra on Dev: 'দেবের জন্য কাজ পাচ্ছেন রুক্মিণী', এই মন্তব্য আঘাত করে নায়িকাকে? রুক্মিণী বলছেন, 'দর্শকেরা অনেক সময়েই তো বলেন জিৎ আর দেব নাকি একে অপরের বিরোধী'

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি বুমেরাং (Boomerang)। জিৎ (Jeet)-এর বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন, প্রশংসা পেয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। কেবল বুমেরাং নয়, 'নটি বিনোদিনী' থেকে শুরু করে 'টেক্কা'.. রুক্মিণী একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু  তবুও সোশ্যাল মিডিয়ায়, যে কোনও ছবি ঘোষণার কমেন্ট বক্সে চোখে পড়ে, 'রুক্মিণী কাজ পাচ্ছে, দেবের প্রেমিকা বলেই'-এই ধরণের মন্তব্যের। এত বছর পরে, এই ধরণের মন্তব্য কতটা খারাপ লাগে? এবিপি লাইভের (ABP Live) সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র স্বয়ং।

'দেবের জন্য কাজ পাচ্ছেন রুক্মিণী', এই মন্তব্য আঘাত করে নায়িকাকে? রুক্মিণী বলছেন, 'দর্শকেরা অনেক সময়েই তো বলেন জিৎ আর দেব নাকি একে অপরের বিরোধী। তাহলে আমি কীভাবে জিৎ আর দেবের ছবিতে একসঙ্গে কাজ করছি? আমি কেবল টলিউডে যে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছি তা নয়, মুম্বইতে গিয়েও মেনস্ট্রিম ছবিতে কাজ করে এলাম। আসলে যাঁরা এই ধরণের মন্তব্য করেন, দোষটা তাঁদের নয়। দোষটা আমাদেরও নয়। দোষটা আসলে সমাজের। আমরা এমন একটা পিতৃতান্ত্রিক সমাজে বসবাস করছি যে সবসময়েই আমাদের দাদু, বাবা, দাদার নাম দিয়ে চেনানো হয়। আমার দাদু বিচারক ছিলেন। ছোটবেলায় আমি দাদুর নাতনি বলেই পরিচিত ছিলাম। পরবর্তীকালে বাবা, তারপরে দিল্লি গিয়ে দাদা। সবসময়ে ওদের কাজ দিয়ে আমারও পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। এখন ছবিটা বদলেছে। এখন আমার পরিবারের অনেককেই আমার নামে পরিচিত হন। যেমন রুক্মিণীর বাবা-মা-দাদা... এখন আমার কর্মই আমার পরিচিতি। এখন আবার এতটাই আমার নাম পরিচিত হয়ে গিয়েছে যে আমার মায়েরই মাঝে মাঝে গায়ে লাগে। আসলে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের সামনে আমি যতই 'সনক', 'বুমেরাং', 'স্যুইটজারল্যান্ড', 'নটি বিনোদিনী'-র মতো ছবি রাখি না কেন, যাঁরা বলার তাঁরা বলবেনই আমি দেবের জন্য কাজ পাই। এটা নিয়ে আমি বেশি ভাবি না, নিজেকে দোষও দিই না। আমি বিশ্বাস করি, আমার কাজটাই আমার হয়ে উত্তর দিয়ে দেবে। ফলে চুপ থাকাটাই শ্রেয়'

আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget