এক্সপ্লোর

Rukmini on Satyabati: অন্যদের থেকে অনুপ্রেরণা নয়, আমার সত্যবতী আমার মতো: রুক্মিণী

Rukmini Maitra on Satyabati: 'ট্রোলিং এখনকার ট্রেন্ড। ট্রোলিংয়ের কথা ভাবলে কাজই করা যাবে না। আমায় মা একটা কথা শিখিয়েছিলেন, 'তোমরা ট্রোলিং করো,আমি কাজ দিয়ে উত্তর দেব।'

কলকাতা: দেবকে ব্যোমকেশকে ফুটিয়ে তুলতে যতটা চ্যালেঞ্জ নিতে হয়েছিল, ঠিক ততটাই চ্যালেঞ্জ নিতে হয়েছিল রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে। সত্যবতীকে ফুটিয়ে তুলতে। টিজার মুক্তির পরেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। কিভাবে নিজেকে সত্যবতীর চরিত্রে তৈরি করলেন তিনি? এবিপি আনন্দকে সেই সফরের কথা শোনালেন রুক্মিণী মৈত্র। 

সত্যবতীর প্রস্তুতি নিয়ে রুক্মিণী বলছেন, 'আমার সত্যবতী আমার মতো। আমি ছবির চিত্রনাট্য পড়েছি, বই পড়েছি। শুভেন্দুদার, বিরসার সঙ্গে বসে চরিত্র নিয়ে আলোচনা করেছি। দামিনী বসুর কাছে ওয়ার্কশপ করেছি। সবশেষে নিজের সঙ্গে বসেছি, বোঝার চেষ্টা করেছি আমি কিভাবে নিজের কাজগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে চাই। যদি অন্য কারও কাজ দেখতাম, তাহলে মনের মধ্যে বসে যেন সত্যবতী এইরকম বা ওইরকম। আমি আগে থেকে কিছু ভেবে চরিত্রটা করতে চাইনি। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ। একটা নিয়মের মধ্যে নিজেকে ঢুকিয়ে, সত্যবতীর চরিত্রে অভিনয় করতে পারব না।'

শ্যুটিং শুরুর আগে, এই চরিত্রে রুক্মিণী নিজের প্রস্তুতির কথা এক্সক্লুসিভলি জানিয়েছিলেন এবিপি লাইভ (ABP Live)-কে। ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমার পর্দা, যতবার ব্যোমকেশ নিয়ে কাজ করেছেন বিভিন্ন পরিচালক, ততবারই নতুন নতুন সত্যবতীকে দেখেছেন দর্শক। কোথাও কি তুলনার ভয় থাকে?  রুক্মিণী বলেছিলেন, 'আমি কখোনোই ভাবি না আমার অভিনয়টা অন্য কারোও মতো হয়ে যাবে। কারণ সেটা সম্ভব নয়। আমি কাউকে অনুকরণ করি না। আর বিরসা আমায় বলেছে, একেবারে নিজের মতো করেই অভিনয় করতে। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই যখন চরিত্রটা ফুটিয়ে তুলতে চায়, তার মধ্যে নিজস্বতা আনার চেষ্টা করে। পরিচালকের ক্ষেত্রেও তাই। আমি এইসব না ভেবে, চেষ্টা করি চরিত্রটার কতটা কাছাকাছি পৌঁছনো যায়।' আর ট্রোলিং? একটু হেসে নায়িকা বললেন, 'ট্রোলিং এখনকার ট্রেন্ড। ট্রোলিংয়ের কথা ভাবলে কাজই করা যাবে না। আমায় মা একটা কথা শিখিয়েছিলেন, 'তোমরা ট্রোলিং করো,আমি কাজ দিয়ে উত্তর দেব।' বেদবাক্যের মতো আমি এখনও সেটা মেনে চলি।'

দেব ব্যোমকেশ, রুক্মিণী সত্যবতী, পর্দায় এবার নতুন রসায়ন দেখবেন দর্শক?  রুক্মিণী বলেছিলেন, 'আমি এখনও পর্যন্ত যতজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সবচেয়ে সিরিয়াসভাবে কাজ করেছি দেবের সঙ্গে। অন্যান্যদের সঙ্গে হাসাহাসি, খুনসুটি চললেন, দেবের সঙ্গে কাজ করার সময় ক্যামেরা বন্ধ হলেও আমরা চরিত্রের মধ্যেই থাকার চেষ্টা করি। আসলে আমার ভয় লাগে, দেব কখন বকবে! আমরা সেটে আসি ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে। এই ছবির ক্ষেত্রে একদিনই ওয়ার্কশপ হয়েছিল, সেদিন আমি আর দেব চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম একটু। এই গল্পে ব্যোমকেশ আর সত্যবতী দীর্ঘদিন একসঙ্গে কাটিয়ে ফেলেছে। আর তাই ওদের মধ্যে সেই বিশ্বাস আর নির্ভরশীলতার বন্ধনটা ফুটিয়ে তোলা খুব জরুরি। তবে ক্যামেরার পিছনে আমাদের রসায়ন, ক্যামেরার সামনে আমাদের অভিনয়ের ক্ষেত্রে সাহায্য করেনি কখনও। ক্যামেরার সামনে দেব আর আমি সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তিত্ব হয়েই কাজ করি। ব্যক্তিগত জীবন থেকে ধার নিয়ে অভিনয় করি না আমরা। আসলে শিল্পী দেবের প্রতি আমার যে শ্রদ্ধাটা রয়েছে, সেটা থেকেই হয়তো এই অনুভূতিটা আসে আমার।'

আরও পড়ুন: Dev on Feluda: পর্দায় ব্যোমকেশ আর ফেলুদা হওয়ার খিদে সব অভিনেতারই থাকে: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget