এক্সপ্লোর

Dev on Feluda: পর্দায় ব্যোমকেশ আর ফেলুদা হওয়ার খিদে সব অভিনেতারই থাকে: দেব

Dev on Feluda Film: দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে বেশ চমকপ্রদ, এবিষয়ে মতভেদ নেই। কিন্তু এবার কি ফেলুদার ভূমিকায় দেখা যাবে দেবকে?

কলকাতা: এই ছবির চিত্রনাট্য শোনার সময় থেকেই পরিকল্পনা করেছিলেন, ব্যোমকেশ ধূমপান করবে না। ব্যোমকেশের পরে কি ফেলুদার ভূমিকাতেও দেখা যাবে দেবকে? 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' -র টিজার মুক্তিতে নিজের 'দূর্গ' সফর নিয়ে অকপট দেব। 

ব্যোমকেশ মানেই কি চিন্তামগ্ন হয়ে ধূমপান? কিন্তু দেবের ব্যোমকেশ এদিক থেকে আলাদা। কেন? দেব বলছেন, 'ব্যোমকেশের স্টাইল স্টেটমেন্ট ধূমপান। কিন্তু রুক্মিণী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে সে ব্যোমকেশ হোক বা অজিত, তাদের সিগারেট ছোঁয়াও উচিত নয়। আমরাই তো সমাজকে তুলে ধরি। এই কারণে শুধু টিজারে কেন, গোটা ছবিতেই সিগারেট খাওয়ার কোনও দৃশ্য নেই। সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছিলামযে বাড়িতে কেউ অন্তঃসত্ত্বা থাকলে, ধূমপান তাদের জন্য মারাত্মক। আমায় যদি ব্যোমকেশ হতেই হয় তাহলে সেই ব্যোমকেশ হবে সিগারেট ছাড়া। এটাই ছিল আমার চ্যালেঞ্জ। দেবের থেকে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। যাঁরা আমায় নেতিবাচক মন্তব্য করেন তাঁদের সংখ্যা খুব কম। তবে তাঁরাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যাঁরা আমায় ভালবাসেন, তাঁদের কাছে দেব যেন ছোট না হয়ে যায়.. সেটাও আমার দায়িত্ব ছিল।'

দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে বেশ চমকপ্রদ, এবিষয়ে মতভেদ নেই। কিন্তু এবার কি ফেলুদার ভূমিকায় দেখা যাবে দেবকে? সাংবাদিকদের তরফ থেকে এই প্রশ্ন ধেয়ে আসতেই দেবের মুখে হাসি। বললেন, 'আমি তো পরশুই বাবুদার (সন্দীপ রায়)-এর সঙ্গে ছিলাম। ওঁকে বললাম, জানি বেশি তাড়াহুড়ো করছি, কিন্তু এরপরে ফেলুদার কথা ভাবলে আমার কথা মনে রেখো। একজন অভিনেতা হিসেবে জীবনে একটা ফেলুদা, একটা ব্যোমকেশ করার খিদে তো থাকতেই পারে।'

এই ছবির শ্যুটিং লোকেশন খুঁজে পেতেও বেশ বেগ পেতে হয়েছিল পরিচালক বিরসা দাশগুপ্ত সহ গোটা টিমকে। দেব বলছেন, 'আমরা এই ছবিতে গল্পে যা যা রয়েছে তার সবটাই পূর্ননির্মাণ করার চেষ্টা করেছি। যাতে যে মানুষেরা ব্যোমকেশ পড়েছেন তাঁরা কিছু মিস না করেন আর আমার মতো যাঁরা ব্যোমকেশ পড়েননি তাঁদেরও যেন ব্যোমকেশের আসল অনুভূতিটা হয়। বড়পর্দায় এই লোকশন দেখলে দর্শক মুগ্ধ হবেই। অনেকদিন পরে দর্শক সেই সোনার কেল্লার অনুভূতিটা পাবেন। ওই দুর্গ-ক্যানভাস... সবটা বড়পর্দায় আকর্ষণীয় লাগবে বলেই আমার বিশ্বাস।'

Dev on Durgo Rohossyo: 'নিজেদের মধ্যে লড়াই করলে ক্ষতি ইন্ডাস্ট্রিরই', সৃজিতের ব্যোমকেশ প্রসঙ্গে দেব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget