এক্সপ্লোর

Uttam-Sabitri: কড়া শাসন সাবিত্রীর বাবার, ভয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন উত্তমকুমার!

Sabitri Chatterjee and Uttam Kumar: সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবার কড়া নিয়ম ছিল, রাত ১০টার পরে গেটে তালা দিয়ে দেওয়া হবে। তারমধ্যেই বাড়ি ঢুকতে হবে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। আর সেটা না ঢুকলেই গেটে তালা

কলকাতা: অনেক অল্প বয়স থেকে অভিনয় করলেও বাড়িতে কড়া শাসন ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee)। ভানু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল অভিনয়। নিয়ম ছিল ভানু বন্দ্যোপাধ্যায়কেই বাড়ি থেকে নিয়ে যেতে হবে আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে কিশোরী সাবিত্রীকে। তবে সেই একই নিয়মের ফাঁদে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমারও (Uttam Kumar)। সাবিত্রীর বাবার ভয়ে, একবার আজব এক কাজ করেছিলেন উত্তমকুমার। সেলিব্রিটি টক শো 'অপুর সংসার'-এ এসে সেই গল্পই শুনিয়েছিলেন খোদ সাবিত্রী চট্টোপাধ্যায়। 

সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবার কড়া নিয়ম ছিল, রাত ১০টার পরে গেটে তালা দিয়ে দেওয়া হবে। তারমধ্যেই বাড়ি ঢুকতে হবে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। আর সেটা না ঢুকলেই গেটে তালা। কিন্তু শ্যুটিংয়ের কাজে এই নিয়ম হামেশাই ভাঙত। সেই কারণেই নাকি মাসের মধ্যে ১৫দিন বাবা কথা বলতেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে, আর ১৫ দিন কথা বন্ধ থাকত। কিন্তু একবার এই নিয়মের ফাঁদে পড়েছিলেন উত্তমকুমারও!

একবার সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তমকুমার। কথায় কথায় খেয়াল নেই, কখন রাত ১০টা বেজে গিয়েছে। যখন খেয়াল হয়েছে, তখন গেটে তালা পড়ে গিয়েছে। সাবিত্রী খুঁজছেন উত্তমকে, হঠাৎ দেখেন, কে যেন তাঁর নাম ফিসফিস করে ডাকছেন। 'সাবু... আমি এখানে' সাবিত্রী দেখেন, তাঁর বাবার ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়েছেন উত্তমকুমার স্বয়ং। সাবিত্রীরও বাবাকে বলার সাহস নেই যে বাথরুমে লুকিয়ে রয়েছেন উত্তম কুমার। 

আরও একটি ঘটনার কথা বলেন সাবিত্রী। যখন তাঁর বাড়িতে প্রথম অভিনয়ের অফার নিয়ে গিয়েছিলেন উত্তমকুমার, তখন কাজের জন্য অ্যাডভান্স টাকা চেয়েছিলেন বাবা। সেই ঘটনায় সাবিত্রী চট্টোপাধ্যায় এতটাই রেগে যান যে ২ দিন বাবার সঙ্গে কথা বলেননি। তাঁর বাবা অবশ্য বলেছিলেন, সাবিত্রী কাজ করবেন, সেই বিনিময়েই টাকা চেয়েছিলেন সাবিত্রীর বাবা। তবে সেই সময়ে সাবিত্রীর কাছে উত্তমকুমারের সঙ্গে অভিনয় করার বিষয়টিই ছিল একমাত্র আকর্ষণ। টাকার কথা সেই সময়ে ভাবতেন না সাবিত্রী। অথচ, সাবিত্রী নিয়ে বলেছিলেন জীবনের একটা সময়ে তাঁর কেটেছে অত্যন্ত অভাবের মধ্যে।

আরও পড়ুন: Uttam Kumar: তুমুল অশান্তি, দোলের দিন উত্তমকুমারের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছিলেন স্ত্রী গৌরীদেবী!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget