এক্সপ্লোর

Uttam Kumar: তুমুল অশান্তি, দোলের দিন উত্তমকুমারের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছিলেন স্ত্রী গৌরীদেবী!

Uttam Kumar Unknown Story: বিশ্বজিতের আত্মজীবনীতে স্ত্রী রত্নার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বিশ্বজিতের লেখনীতে উঠে এসেছে উত্তমকুমারের কথাও

কলকাতা: তিনি মহানায়ক.. রুপোলি পর্দার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকবে না তাও কি হয়? তাঁর কেরিয়ার, রুপোলি পর্দায় তাঁর ম্য়াজিক যেমন বারে বারে মুগ্ধ করেছে বাঙালিকে, পাশাপাশি উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও। একাধিক নায়িকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, সম্পর্কের গুঞ্জন রটেছে। সেই সমস্ত গুঞ্জনকে কীভাবে দেখতেন মহানায়কের স্ত্রী? সম্প্রতি নিজের এক সাক্ষাৎকারে, সেই সত্যই সামনে এনেছেন আরেক অভিনেতা, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)।

সম্প্রতি একটি ম্যাগাজিনে নিজের আত্মজীবনীর একাংশ লিখেছেন বিশ্বজিৎ। সেখানে রয়েছে তাঁর জীবনের একাধিক অজানা সমস্ত কথা, ক্ষোভ, আত্মবিশ্লেষণ। আর সেখানেই, স্ত্রী রত্নার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বিশ্বজিতের লেখনীতে উঠে এসেছে উত্তমকুমারের কথাও। বিশ্বজিৎ সেই লেখনিতে উল্লেখ করেছেন, একটা সময়ের পরে স্ত্রী রত্নার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে। বিভিন্ন নায়িকাদের সঙ্গে বিশ্বজিতের নাম জড়ানো নিয়ে, সম্পর্কের গুঞ্জন ওঠা নিয়ে অশান্তি করতেন তাঁর স্ত্রী রত্না। বিশ্বজিতের দাবি, এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হত উত্তমকুমারকেও। 

বিশ্বজিৎ তাঁর লেখনীতে জানিয়েছেন, উত্তমকুমারের সঙ্গে একাধিক নায়িকার সম্পর্ক, নাম জড়ানো নিয়ে নিয়মিত অশান্তি করতেন তাঁর স্ত্রী গৌরীদেবী। কিচ্ছু বলতেন না উত্তমকুমার। সব সহ্য করতেন মুখ বুজে। একবার দোলের দিন নাকি উত্তমকুমারের সঙ্গে প্রবল অশান্তি করে মহানায়কের পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিলেন গৌরীদেবী। এমন অশান্তি নিত্যই লেগে থাকত বাড়িতে। সমস্ত কিছুই সহ্য করে নিতেন উত্তমকুমার। মুখ ফুটে প্রকাশ্যে তা বলেননি কখনও। বিশ্বজিতের কথায়, 'একজন অভিনেতার জীবন বাইরে থেকে ঝলমলে বলে মনে হলেও, ভীষণ কঠিন।'

প্রসঙ্গত, মহানায়কের জীবনও একেবারে বিতর্কমুক্ত ছিল না। সুপ্রিয়া দেবীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানেন না এমন মানুষ নেই। শোনা যায়, উত্তমকুমারের সঙ্গে একসময় একত্রবাস করতে সুপ্রিয়াদেবী। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তমকুমারের সম্পর্কের গুঞ্জনও শোনা যেত। সুচিত্রা সেনের সঙ্গে মহানায়কের সম্পর্কের রসায়ন তো সবচেয়ে চর্চিত। তবে সেই সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না, ফলে উত্তমকুমারের কোনও সম্পর্ক নিয়েই কখনও তুমুল বিতর্ক তৈরি হয়নি। তবে বিশ্বজিতের আত্মজীবনীর এই সামান্য কয়েকটা কথা থেকেই বোঝা যায়, মহানায়কের ব্যক্তিগত জীবন খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না।

আরও পড়ুন: Uttam-Sabitri: উত্তমকুমারের কাছে অ্যাডভান্স টাকা চেয়েছেন বাবা! লজ্জায় কথা বন্ধ সাবিত্রীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget