এক্সপ্লোর

Sabyasachi Chakraborty: গ্যালারিতে বসে খেলা দেখা ছিল প্রিয়, কেন এখন আর মাঠে যান না সব্যসাচী?

Sabyasachi Chakraborty Unknown Story: 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সেখানে এসে তিনি কথায় কথায় বললেন, মাঠে গিয়ে নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথা

কলকাতা: তিনি অভিনেতা বটে, কিন্তু তিনি জীবনকে বাঁচেন নিজের শর্তে। অভিনয়ের পাশাপাশি, তাঁর শখ 'ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি'। মাঝেমধ্যেই তিনি এখনও বেরিয়ে পড়েন অরণ্য়ে। কখনও স্বপরিবারে। কখনও আবার একা একা। শুধুমাত্র অরণ্যের টানে। তবে অভিনয় আর অরণ্যের পাশাপাশি, তিনি খেলাও ভালবাসেন। তবে দীর্ঘদিন মাঠে আর খেলা দেখতে যান না তিনি। কেন? সেই কথাই 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে প্রকাশ্যে আনলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। শুনলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

কয়েক বছর আগে, একটি ছবির প্রচারের জন্য 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সেখানে এসে তিনি কথায় কথায় বললেন, মাঠে গিয়ে নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথা। অভিনেতা জানান, একসময়ে তিনি ছিলেন মাঠ পাগল মানুষ। ভালবাসতেন মাঠে গিয়ে খেলা দেখতে। ইডেন গার্ডেন্সে অনেক খেলা দেখেছেন তিনি। কিন্তু বর্তমানে এক্কেবারে মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। কারণ, সেলফি!

বর্তমানে আর অটোগ্রাফের যুগ নেই, প্রচলন রয়েছে সেলফির। এখন মানুষ তারকাদের সান্নিধ্য স্মৃতি হিসেবে ধরে রাখতে চান ছবির ফ্রেমে। আর খাতার পাতায় অটোগ্রাফ হিসেবে নয়। আর সেই কারণেই, মাঠের বিশেষ গ্যালারিতে কখনও তারকারা আসলে তাদের কাছে হামেশাই আসতে থাকে সেলফির রিকোয়েস্ট। এতটাই যে, বিড়ম্বনা হয়ে পড়ে খেলা দেখাও! সব্যসাচী বলছেন, 'এও অভিজ্ঞতা হয়েছে, গাল ধরে কোনও এক অনুরাগী মোবাইলের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে। সেই অভিজ্ঞতার পরে আর আমি মাঠমুখো হই না।'

এই শো-তে এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-ও। সৌরভ তাঁকে প্রশ্ন করেন, পরমব্রতর কখনও এই অভিজ্ঞতা হয়েছে কি না? পরমব্রত জানান, খেলার মাঠে না হলেও, কাছাকাছি অভিজ্ঞতা হয়েছে এমনই। সব্যসাচী চক্রবর্তী বেশ জনপ্রিয় ছোটদের মধ্যেও। এর কারণ তাঁর অভিনীত ফেলুদার চরিত্র। সেই কারণেই অভিনেতা কখনও মাঠে এলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা। আর সেই কারণেই এই সেলফির আবদার। 

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে হাসপাতাল থেকে ফিরে সুস্থ তিনি। খুব তাড়াতাড়িই শুরু করবেন শ্যুটিং।

আরও পড়ুন: Saregamapa: বাবা ঝালমুড়িওয়ালা, 'সারেগামাপা'-র মঞ্চে সুস্মিতার লড়াইয়ের গল্প আবিরের মুখে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget