এক্সপ্লোর

সৎ ভাই অর্জুনের মতোই প্রথম সিনেমা মুক্তির আগে মাকে হারালেন শ্রীদেবী কন্যা জাহ্নবি

মুম্বই: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। আর মায়ের আচমকা এই চলে যাওয়াটা সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে পরিবারকে। তাঁর বড় মেয়ে জাহ্নবিকে। চলতি বছরেই কর্ণ জোহরের ধড়ক সিনেমায় শাহিদ কাপূরের ভাই ইশান খট্টারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন জাহ্নবি। ধড়ক-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। তবে স্বাভাবিকভাবেই অনুমান করা কঠিন নয় যে, শ্রীদেবী মেয়ের এই অভিষেক সিনেমার দিকে উত্সুক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রূপোলি পর্দায় মেয়ের অভিষেক দেখে যেতে পারলেন না শ্রীদেবী। একটা সময় বলিউডে সাফল্যের তুঙ্গে উঠেছিলেন শ্রীদেবী। হিন্দি সিনেমা জগতে নিজের একটা স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। মায়ের পদাঙ্ক অনুসরণ করে মেয়ে জাহ্নবিও সিনেমা জগতে পা রাখতে চলেছেন। আর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহুর্তটা মা শ্রীদেবী দেখে যেতে পারলেন না। মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির সঙ্গে এই আক্ষেপ জাহ্নবি কোনওদিনই ভুলতে পারবেন না। এ রকমই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপূরের প্রথম পত্নীর ছেলে অর্জুন কাপূরও। তাঁর প্রথম সিনেমা ইশকজাদে-র মুক্তির কয়েকদিন আগে অর্জুনের মায়ের মৃত্যু হয়েছিল। এবার জাহ্নবিও তাঁর অভিষেক সিনেমার আগেই মাকে হারালেন। জাহ্নহি ও খুশির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই সত্ ভাই অর্জুনের। শ্রীদেবীর সঙ্গেও সম্পর্কের সমীকরণ ভালো ছিল না তাঁর। শ্রীদেবী তাঁর দুই মেয়েকে নিয়েই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে যেতেন। মেয়েদের বলিউডে কেরিয়ারের পথ তিনিই প্রশ্বস্ত করেছেন, এ কথা অস্বীকার করার কোনও উপায়ই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget