এক্সপ্লোর

Saif Ali Khan Attacker: ‘খুকুমণি’র নামে কেনে সিমকার্ড, মেঘালয় থেকে বাংলা, তার পর মুম্বই পৌঁছয় সেফের হামলাকারী?

Mohammad Shariful Islam Shahzad: মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছ, বাংলাদেশে খুন করে ভারতে পালিয়ে এসেছিল শরিফুল।

কলকাতা: অভিনেতা সেফ আলি খানের উপর হামলার ঘটনায় এবার পশ্চিমবঙ্গের সংযোগ পাওয়া গেল। বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃত মহম্মদ শরিফুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তে। জানা গিয়েছে,মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করে শরিফুল। সেখান থেকে পশ্চিমবঙ্গে বেশ কিছু দিন ছিল সে। এমনকি মোবাইলের সিমকার্ডও পশ্চিমবঙ্গেই কেনা তার। স্থানীয় এক বাসিন্দার সাহায্যে সিমকার্ড কেনে সে। (Saif Ali Khan Attacker)

মুম্বই পুলিশের তদন্তে উঠে এসেছ, বাংলাদেশে খুন করে ভারতে পালিয়ে এসেছিল শরিফুল। ঢাকা ও নলছিটি থানায় খুন-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০১৭ সালে এক মোটর সাইকেল আরোহীকে খুনে নাম জড়ায় তার। তার পরিবার জানিয়েছে, গ্রেফতারি এড়াতেই শরিফুল দেশ ছাড়ে। কিন্তু তার ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না। (Mohammad Shariful Islam Shahzad)

মুম্বই পুলিশ জানতে পেরেছে যে, ২০২৪ সালের অগাস্ট মাসে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে শরিফুল। সেখান থেকে পশ্চিমবঙ্গে ঢোকে। বেশ কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে ছিল শরিফুল। এদিক ওদিক ঘোরাফেরাও করে। রাজ্যের এক বাসিন্দার সাহায্যে মোবাইলের সিমকার্ডও কেনে সে। খুকুমণি জাহাঙ্গির শেখ নামের একজনের আধার কার্ড ব্যবহার করে সিম কিনেছিল শরিফুল। সেই সিম নিয়ে মুম্বই চলে যায়। মুম্বইয়ে গিয়ে আধার কার্ড তৈরির চেষ্টাও করে শরিফুল। কিন্তু সফল হয়নি।

আর তার পরই সেফের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হয় শরিফুল। বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের দাবি, সেফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে ছবি দেখেই শরিফুলকে চিনতে পারেন তাঁরা। মুম্বই পুলিশ শরিফুলের কাছ থেকে তার বাংলাদেশের জন্মের শংসাপত্র পেয়েছে। কিন্তু ভারতে প্রবেশের জন্য বৈধ কাগজপত্র মেলেনি তার কাছ থেকে।

জিজ্ঞাসাবাদে মুম্বই পুলিশকে শরিফুল জানিয়েছে, বাংলাদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে সে। বেকারত্বের জ্বালা ঘোচাতেই ভারতে প্রবেশ করে। এর জন্য বার বার নামও পাল্টে ফেলে। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নামে চাকরি নেয়। নির্মাণ সংস্থা, হাউজ কিপিং সংস্থায় কাজও করেছে। পুলিশকে শরিফুল জানিয়েছে, বান্দ্রায় সেফের বাড়ির সামনে মাত্র দু'জন নিরাপত্তারক্ষী দেখেই সেখানে ঢোকার পরিকল্পনা করে সে। শরিফুলের দাবি, সে চুরি করতেই ঢুকেছিল। কিন্তু গৃহ সহায়িকা দেখে ফেলায় ভেস্তে যায় পরিকল্পনা। প্রাণে বাঁচতে সেফের উপর হামলা চালায় সে, তার পর পালিয়ে যায়। সেফের ওই বাড়িতে শরিফুলকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করে মুম্বই পুলিশ। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget