এক্সপ্লোর

Saif Ali Khan : মুম্বইতেই ঘুরছে সেফের উপর হামলাকারী, এবার হেডফোন কিনতে দেখা গেল তাকে, তবু কেন অধরা?

সিসিটিভি ফুটেজ বলছে ঘটনার পর মুম্বইতেই ছিল সে। শেষ পাওয়া খবর অনুসারে তাকে দেখা যায় বান্দ্রা রেল স্টেশনের কাছে। সেই ভিডিও-ও এসেছে প্রকাশ্যে। 

মুম্বই : ধারাল অস্ত্রের টুকরো বিঁধে ছিল পিঠে। পোশাক ভিজে গেছিল রক্তে। সেই অবস্থায়, সাত বছরের ছেলে তৈমুরকে নিয়ে, অটোয় চেপে, কোনওমতে লীলাবতী হাসপাতালে পৌঁছেছিলেন সেফ আলি খান। পরদিন সকালে ছোটেনবাবের অন্দরমহলে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা জেনেছে গোটা বিশ্ব। ঘটনার পর কেটে গিয়েছে ২ দিন। শনিবারও ধরা পড়েনি আসল আক্রমণকারী। জিজ্ঞাসাবাদ চলেছে । আটকও করা হয়েছিল ১ জনকে। কিন্তু আসল আততায়ী এখনও অধরা। কোথায় সে ? সিসিটিভি ফুটেজ বলছে ঘটনার পর মুম্বইতেই ছিল সে। শেষ পাওয়া খবর অনুসারে তাকে দেখা যায় বান্দ্রা রেল স্টেশনের কাছে। সেই ভিডিও-ও এসেছে প্রকাশ্যে। 

এরপর আরও একটি ভিডিও এসেছে প্রকাশ্যে। সেখানে মুম্বইয়ের রাস্তার দোকান থেকে তাকে হেড ফোন কিনতেও দেখা গিয়েছে। বান্দ্রার একটি  ১২ তলা বাড়িতে থাকেন সেফ ও তাঁর স্ত্রী পুত্ররা।  'সতগুরু শরণ'-এর সিসিটিভি ফুটেজে প্রথম ধরা পড়ে আততায়ীর ছবি । সেদিন দুবার বাড়ির ভিতরে ক্যামেরায় ধরা পড়ে ওই আক্রমণকারী। পর দিনে, তাকে ফের দেখা যায় বান্দ্রা রেলওয়ে স্টেশনে । সেখানে তার পরনে অন্য  জামা । তখন একটি নীল শার্ট পরেছিল সে। এরপর দাদারে মোবাইলের দোকানে একই শার্ট পরে তাকে হেডফোন কিনতে দেখা গিয়েছে। 

আর মধ্য়েই সামনে এসেছে আরেকটি চাঞ্চল্য়কর তথ্য় । হামলাকারীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের বাড়িও। দু’দিন আগেই মন্নতের আশেপাশে দেখা গেছিল সন্দেহভাজনকে।  লোহার মই বেয়ে মন্নতে প্রবেশ করার চেষ্টাও করে সে।  এরপরই সেফের ফ্ল্য়াটে ঢুকে হামলার ঘটনা। সেফ আলি খানের বান্দ্রার ফ্ল্য়াটের সিসিটিভি ক্য়ামেরায় হামলাকারীর বেরনোর ছবি দেখা গেছে। হামলাকারী   সেফের উপর ছ'বার কোপ বসায়। তারপর ওইভাবেই  অটোয় চেপে, রক্তাক্ত অবস্থায় সেফ হাসপাতালে পৌঁছোন। 

সেফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলার ঘটনায় এখনও অধরা এই মূল অভিযুক্ত। শুক্রবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে দাবি করা হয়, সম্পূর্ণ তথ্য দিচ্ছে না বান্দ্রা পুলিশ। ঘটনার ৫ ঘণ্টা পর জানানো হয়েছিল ক্রাইম ব্রাঞ্চকে। প্রশ্ন উঠছে, মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের মধ্যে সমন্বয়ের অভাবেই কি গ্রেফতার করা যাচ্ছে না সেফের আততায়ীকে? 

আরও পড়ুন :

সেফের চিকিৎসায় কত খরচ হল জানেন? কত পেলেন মেডিক্লেম থেকে? ভাইরাল বিল               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget