এক্সপ্লোর

Saina Poster: টেনিসের পদ্ধতিতে ব্যাডমিন্টন সার্ভ! বিতর্কে পরিণীতির 'সাইনা'

টেনিস বলই সাধারণত এইভাবে আকাশের দিকে হাত খুলে সার্ভ করা হয়, কিন্তু ব্যাডমিন্টনের শাটলকক আন্ডারহ্যান্ড সার্ভ করা হয়। সাইনার পোস্টারে সেই পদ্ধতিগত ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেটিজেনরা। 

কলকাতা: ৩৪ সেকেন্ডের টিজার জুড়ে কেবল ব্যাডমিন্টন কর্ক, র‌্যাকেট আর জার্সি। স্পষ্ট করে দেখা যাচ্ছে না নায়িকার মুখ। টানটান টিজারের শেষে কেবল শোনা গেল, ‘সামনে কোই ভি হো, ম্যায় তো বাস মার দুঙ্গি।’ অর্থাৎ, সামনে যে কেউ আসুক, আমি তো শুধু মেরে দেব।

নতুন ছবি ‘সাইনা’ টিজার প্রকাশ্যে আনলেন পরিণীতি চোপড়া। ব্যাডমিন্ট তারকা সাইনা নেওয়ালের জীবনে বায়োপিক ‘সাইনা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে। মঙ্গলবার নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ‘সাইনা’-র পোস্টার ও ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ্যে আনেন পরিণীতি চোপড়া। এরপর সেই পোস্টার ও টিজার শেয়ার করেন খোদ সাইনা নেওয়াল সহ বায়োপিকের সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা।

যদিও প্রকাশের দিনেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ল ‘সাইনা’। পোস্টারে অবশ্য দেখা যাচ্ছে না পরিণীতির মুখ। হাতে তেরঙ্গার ব্যান্ড পরে শাটল ককের স্টাইলে বায়োপিকের নাম শুধুমাত্র দেখা গিয়েছে। এই পোস্টার দেখেই নেটিজেনরা বলেছেন, এইভাবে শাটলকক সার্ভ করা হয় না। বরং টেনিস বল এইভাবে আকাশের দিকে ছুঁড়ে সার্ফ করার পদ্ধতি রয়েছে। অনেকেই সেজন্য প্রশ্ন ছুঁড়েছেন, এই বায়োপিক সাইনা নেওয়ালের নাকি সানিয়া মির্জার? সোশ্যাল মিডিয়ায় দেওয়াল জুড়ে একাধিক কমিক মিমে বলা হচ্ছে একটাই কথা, ‘টেনিস বলই সাধারণত এইভাবে আকাশের দিকে হাত খুলে সার্ভ করা হয়, কিন্তু ব্যাডমিন্টনের শাটলকক আন্ডারহ্যান্ড সার্ভ করা হয়।’ সেই পদ্ধতিগত ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেটিজেনরা। 

আগামী ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাইনা’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমোল গুপ্তা। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভূষন কুমার। পরিণীতি ছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল ও মানব কৌল।

২৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। বক্সঅফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। আপাতত পরিণীতির পাখির চোখ শুধুই ‘সাইনা’।

এই ছবির শ্যুটিং করতে গিয়ে ব্যাডমিন্টনের অনেক কৌশল শিখতে হয়েছিল পরিণীতিকে। সেইসময় চোট পেয়ে বাধ্য হয়ে শ্যুটিং থেকে ছোট্ট বিরতি নিতে হয়েছিল তাঁকে। অবশেষে সব বাধা পেরিয়ে রুপোলি পর্দায় মুক্তির অপেক্ষায় ‘সাইনা’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget