এক্সপ্লোর

Salaar Trailer: ট্রেলারেই বাজিমাত! শাহরুখের 'ডাঙ্কি'কে পিছনে ফেলল প্রভাসের 'সালার', গড়ল নয়া রেকর্ড

Salaar Trailer Record: প্রশান্ত নীল তাঁর দুর্দান্ত হাইঅক্টেন অ্যাকশন দৃশ্য প্রদর্শনের জন্য বিখ্যাত। বহু প্রতীক্ষিত 'সালার' ছবির ট্রেলারে মিলেছে তার ঝলক। দর্শকদের থেকে পাওয়া প্রতিক্রিয়াও অসাধারণ।

হায়দরাবাদ: প্রভাস (Prabhas) অভিনীত বহু প্রতীক্ষিত 'সালার: পার্ট ১ সিজফায়ার' (Salaar: Part 1: Ceasefire) মুক্তির অপেক্ষায়। তবে ট্রেলার মুক্তির পরেই এই ছবি গড়ে ফেলল রেকর্ড। টিজার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে এই ছবি। এবার প্রশান্ত নীলের (Prashanth Neel) ছবির ট্রেলার পেল অসাধারণ প্রতিক্রিয়া। সব ভাষায় এই ছবির ট্রেলার তৈরি করল রেকর্ড। 

'সালার' ট্রেলারেই গড়ল রেকর্ড

প্রশান্ত নীল তাঁর দুর্দান্ত হাইঅক্টেন অ্যাকশন দৃশ্য প্রদর্শনের জন্য বিখ্যাত। বহু প্রতীক্ষিত 'সালার' ছবির ট্রেলারে মিলেছে তার ঝলক। দর্শকদের থেকে পাওয়া প্রতিক্রিয়াও অসাধারণ। যার ফলস্বরূপ এই ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১১৬ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে, সমস্ত ভাষা মিলিয়ে। লাইকের সংখ্যা ২.৭ মিলিয়ন।

হোমবেল ফিল্মস তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশ্চিত করেছেন এই বিপুল রেকর্ডের কথা। পোস্টে লেখা হয়, 'ওয়ান ম্যান আর্মি। 'সালার ট্রেলার' ইউটিউবে রেকর্ড ব্রেকিং ১১৬ মিলিয়ন ভিউ ও ২.৭ মিলিয়ন লাইক সমেত এখন রাজত্ব করছে।' স্বাভাবিকভাবেই এই ট্রেলার যে দর্শক অত্যন্ত পছন্দ করেছেন ও ভালবেসেছেন তা বলাই বাহুল্য। ট্রেলারে শুধুমাত্র সিনেমার গল্পের আভাস মিলেছে তাইই নয়, সেই সঙ্গে পরিচয় ঘটানো হয়েছে চরিত্রগুলির সঙ্গেও। প্রত্যেক চরিত্রের গভীরতা, গাম্ভীর্য ও অ্যাকশনের নিখুঁত মিশ্রণ দেখা গিয়েছে ছবিতে। 

সবেচেয়ে বেশি ভিউজ পাওয়া এই ট্রেলার গড়েছে আরও এক রেকর্ড। শাহরুখ খানের আগামী ছবি 'ডাঙ্কি'র প্রোমোশনাল ভিডিও গত এক মাসে যা ভিউজ পেয়েছে তাকে টেক্কা দিতে প্রভাসের ১ দিন সময় লাগল মাত্র। রাজু হিরানির ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তবে যে প্রোমোশনাল 'ড্রপ ১' প্রকাশ্যে এসেছিল তার দৈর্ঘ্য ১ মিনিট ৪৮ সেকেন্ড। এটি ১ মাসে ৫০ মিলিয়ন মতো ভিউজ পেয়েছে। অথচ প্রভাসের 'সালার' ছবির ট্রেলার সেই ৫০ মিলিয়ন ভিউজের মাপকাঠি পেরিয়েছে মুক্তির মাত্র ১৯ ঘণ্টার মধ্যে। একইসঙ্গে ইউটিউবের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত প্রথম ১০ হিন্দি ট্রেলারের বাকি ৮টিকে টপকে গিয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hombale Films (@hombalefilms)

উল্লেখ্য, বড়দিনের আবহে একই সঙ্গে বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'ডাঙ্কি' ও প্রভাসের 'সালার'। ফলে প্রেক্ষাগৃহে দুই তারকার যে জোর টক্কর হবে তা আঁচ করা গিয়েছিল আগেই। সেই আগুনে ঘি ঢালল 'সালার' ট্রেলারের এই নয়া রেকর্ড। 

আরও পড়ুন: Ajay Devgn Injury: 'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিংয়ে গুরুতর আহত অজয় দেবগণ, কেমন আছেন এখন অভিনেতা?

আপাতত এই ছবি ভিউজের সংখ্যা বেড়েই চলেছে। প্রশান্ত নীল, প্রভাস ও হোমবেল ফিল্মসের এই জোট প্রেক্ষাগৃহেও ঝড় তুলবে তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget