এক্সপ্লোর

IIFA 2023: ভিকি কৌশলকে ঠেলে সরিয়ে দিলেন সলমন খানের নিরাপত্তারক্ষীরা? ভাইরাল ভিডিও

Salman Khan And Vicky Kaushal: ভাইরাল হওয়া ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দু'ভাগে বিভক্ত নেটিজেনরা। কী বলছেন নেটিজেনরা?

নয়াদিল্লি: বিনোদন প্রেমী দেশবাসী এখন ভুগছে 'আইফা' জ্বরে (IIFA 2023)। ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবার ২৭ মে অনুষ্ঠিত হতে চলা 'আইফা ২০২৩'-এর সঞ্চালনা করবেন। আবু ধাবিতে ইতিমধ্যেই বলিউডের তারকা সমাহার হতে শুরু করে দিয়েছে। একাধিক তারকা উপস্থিত থাকবেন সেখানে, কিন্তু সেখান থেকেই ভাইরাল হওয়া একটি ভিডিও এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎই মুখোমুখি ভিকি কৌশল ও সলমন খান (Salman Khan), তারপর?

ভিকিকে ঠেলে সরিয়ে দিলেন সলমনের নিরাপত্তারক্ষীরা?

আইফায় যোগদানের জন্য একাধিক তারকা পৌঁছতে শুরু করে দিয়েছেন। সলমন খান, অভিষেক বচ্চন, নোরা ফতেহি, ভিকি কৌশল প্রমুখ অনেকেই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে এবং অনেকেরই পৌঁছনোর ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক ভিডিওয় ধরা পড়ল ভিকি কৌশল ও সলমনের মুখোমুখি হওয়ার মুহূর্ত। এবং নেটিজেনদের মতে সেই মুহূর্ত বিশেষ সুখকর নয়। 

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে ভিড়ে মাঝে দাঁড়িয়ে এক অনুরাগীর সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভিকি কৌশল। তার কিছুক্ষণ পরই সেই পথেই প্রবেশ সলমন খান ও তাঁর নিরাপত্তারক্ষীদের। পাশ দিয়ে যাওয়ার সময় ভাইজানের সঙ্গে কথা বলতে উদ্যত হন 'উরি' অভিনেতা, কিন্তু তাঁকে একপ্রকার সরিয়েই দেন সলমনের নিরাপত্তারক্ষীরা। খুব সংক্ষেপেই ভিকি কিছু একটা বলতে পারেন, তারই মধ্যে সলমনকে গার্ড করে নিয়ে বেরিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো দু'ভাগে বিভক্ত নেটিজেনরা। 

নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ সলমন খানের নিরাপত্তারক্ষীদের এমন কাণ্ডে। তবে অনেকেই বলছেন সলমন খানের নিরাপত্তার বিষয় নিয়ে সকলেই চিন্তিত, ফলে এমন আচরণ হয়তো খুব অস্বাভাবিক নয়। একজন লেখেন, 'সাধারণ মানুষের মতো সাইডে সরিয়ে দিল, কিন্তু সলমন খানের নিরাপত্তার কারণ আমরা সকলেই জানি'। অন্যদিকে অপর এক নেটিজেনেদর দাবি, 'এটা ভীষণ অহঙ্কারী ও অভদ্রের মতো আচরণ, ছিঃ! তারকার ক্ষমতার কথা বলা হয়... ভিকিকে এমনভাবে দূরে সরিয়ে দিল যেন ও কেউ নয়।' আবার অনেকের মতে এই ঘটনায় সলমন খানকে দোষ দেওয়ার কোনও মানেই হয় না, কারণ দোষ তাঁর নিরাপত্তারক্ষী ও ছবিগ্রাহকদের। 

আরও পড়ুন: Benefits of Coconut: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

একজন তাঁর স্বামী, অপরজন প্রাক্তন প্রেমিক। তিনি ক্যাটরিনা কাইফ। স্বামী ও প্রাক্তন প্রেমিকের এই ভাইরাল ভিডিও কি তাঁর চোখে পড়েনি? স্বাভাবিকভাবেই সকলেই এখন ক্যাটরিনা কাইফের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। 

উল্লেখ্য, দুবাইয়ে 'আইফা ২০২৩'-এর প্রেস কনফারেন্সে সলমন খান বলেন যে অবশেষে তিনি বহু প্রতীক্ষিত 'টাইগার ৩'-এর শ্যুটিং শেষ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget