এক্সপ্লোর

Salman Khan: নজর এড়িয়ে সলমনের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা, দু'দিনে দু'জন গ্রেফতার, অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়ল উদ্বেগ

Bollywood News: মুম্বইয়ের বান্দ্রায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন সলমন।

মুম্বই: অভিনেতা সলমন খানের বাড়িতে অনধিকার প্রবেশ। পর পর দু'দিনে দু'টি ঘটনা ঘটল। ২৩ বছর বয়সি এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার কার হয়েছে। এমনিতেই বার বার খুনের হুমকি পেয়েছেন সলমন। এলোপাথাড়ি গুলিও চলেছে তাঁর বাড়ি লক্ষ্য করে। সেই আবহেই বেআইনি ভাবে সলমনের বাড়িতে ওই যুবকের প্রবেশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Salman Khan)

মুম্বইয়ের বান্দ্রায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ থাকেন সলমন। উপরে থাকেন বাবা সেলিম খান ও মা সালমা খান। নীচের তলায় একরুমের ফ্ল্যাটে সলমন থাকেন। গত সোম ও মঙ্গলবার সেখানে বেআইনি ভাবে প্রবেশের চেষ্টা হয়। Times Now জানিয়েছে, সোমবার বেআইনি ভাবে সলমনের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেফতার হন এক মহিলা। তাঁর নাম ইশা ছাবরা বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Bollywood News)

এর পর মঙ্গলবারও এক যুবক বেআইনি ভাবে ঢুকে সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন বলে খোলসা করল মুম্বই পুলিশ। ওই দিন সন্ধে সওয়া ৭টা নাগাদ সলমনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন ওই যুবক। বৃহস্পতিবার বিষয়টি সামনে এসেছে। ওই যুবককে জিতেন্দ্র কুমার সিংহ নামে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালেই প্রথম বার সলমনের অ্যাপার্টমেন্টে দেখা যায় ওই যুবককে। সকাল সওয়া ১০টা নাগাদ ওই যুবকের উপর নজর যায় সকলের। সলমনের নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা ওই যুবককে বেরিয়ে যেতে বলেন। কিন্তু তাতে রেগে যান জিতেন্দ্র। নিজের মোবাইল ফোন পর্যন্ত আছড়ে ভেঙে ফেলেন। 

কিন্তু সন্ধেয় ফের গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছন ওই যুবক। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অ্যাপার্টমেন্টের অন্য এক বাসিন্দার গাড়িতে চেপে ভিতরে ঢোকেন ওই যুবক। কিন্তু পুলিশি তল্লাশিতে ধরা পড়ে যান তিনি। এর পর তাঁকে বান্দ্রা থানার হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, সলমনের সঙ্গে দেখা করতে চাইছিলেন তিনি। পুলিশ যেতে দিচ্ছিল না বলে অন্য়ের গাড়িতে লুকিয়ে ঢোকার চেষ্টা করেন।জিতেন্দ্র নামের ওই যুবক ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঠিক কী অভিসন্ধি ছিল তাঁর, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই গোটা ঘটনায় ফের সলমনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বার বার সলমনকে খুনের হুমকি দিয়েছে। তাঁর বাড়িতে গুলিও চালানো হয়েছে এর আগে। এমনকি সলমনের ঘনিষ্ঠ বলে পরিচিত, মহারাষ্ট্রের প্রাক্তনমন্ত্রী বাবা সিদ্দিকিকেও গুলি করে খুন করা হয়েছে। সেই খুনের দায়ও নেয় লরেন্সের বিষ্ণোই গ্যাং।

সলমনের প্রাণের ঝুঁকির কথা মাথায় রেখে, তাঁর জন্য Y+ ক্যাটেগরির নিরাপত্তা বরাদ্দ করেছে সরকার। তবে শুধু সলমনই নয়, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পেয়েছেন। সম্প্রতি নিজের বাড়িতে আক্রান্ত পর্যন্ত হতে হয় অভিনেতা সেফ আলি খানকে। বাড়িতে ঢুকে সেফকে কোপায় এক দুষ্কৃতী, এক কোটি টাকা দাবি করে। একের পর এক ঘটনায় মায়ানগরীতে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget