এক্সপ্লোর

Tiger 3 Teaser Out:আপনারাই বলুন আমি গদ্দার না দেশভক্ত? ‘টাইগার ৩’-র টিজারে প্রশ্ন রাখলেন সলমন

Salman Khan In Tiger 3 : ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাবে সল্লুমিঞার ছবিটি। অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি।

মুম্বই : সলমন ( Salman Khan ) ভক্তদের বহু দিনের অপেক্ষায় অবসান। অবশেষে সামনে এলেন তিনি। সলমন খানের টাইগার ৩-এর টিজার (Tiger 3 Teaser) এল প্রকাশ্যে। ‘টাইগার ৩’-এর পয়লা ঝলকদের মুগ্ধ সলমন ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-র টিজার দেখে আপ্লুত ভাইজানের ভক্তরা। ২০২৩-এর দীপাবলিতে ( Diwali Release ) মুক্তি পাবে সল্লুমিঞার ছবিটি। অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি।

২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। তার ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্যায়'। এরপর লম্বা বিরতি। অবশেষে ৬ বছর পর আসতে চলেছে টাইগার ৩। যশ চোপড়ার (Yash Chopra) জন্মদিনটিকে টাইগারের টিজার প্রকাশের দিন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা।  ' টাইগার কা মেসেজ ' নামে টিজারটি শুরু হয়েছে। 

আরও পড়ুন :

মা-বাবার কাঁধে পা দোলাচ্ছে দুই একরত্তি, এক বছরের জন্মদিনে প্রকাশিত নয়নতারার যমজ সন্তানদের ছবি

টিজ়ারে সলমনকে বলতে শোনা যাচ্ছে,  তাঁর নাম অবিনাশ সিংহ রাঠোর।  তাঁকে আপনারা টাইগার বলেই চেনেন। টাইগার ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করার কাজে নিবেদিত করেছে। বদলে কিচ্ছু চায়নি। কিন্তু আজ য়ে চায়। আজ সে সকলকে বলতে চায়।  সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। টাইগার দেশের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর টাইগার এবার দেশের মানুষের কাছ থেকে তাঁর ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে। টাইগার তাঁর ছেলেকে নিজে বলতে চায় না, বরং চায়, তার দেশ বলুক তার বাবা কেমন, গদ্দার নাকি দেশভক্ত? শেষে টাইগার বলছে, 'বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’  

এই অ্যাকশন-প্যাকড থ্রিলারটি ছবিটিতে ইমরান হাসমিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে । অবনীশ সিংহ রাঠৌরের চরিত্রে সলমন খান ও জোয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ।  ছবিটির পরিচালনা করেছেন মনীশ শর্মা। যশরাজ ফিল্মস ব্যানারে, আদিত্য চোপড়ার প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে পারে ছবিটি। ছবিটি মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget