এক্সপ্লোর

'Iti Memories' Trailer: 'স্মৃতির শহরে ছড়িয়ে থাকা' প্রেমের গল্প নিয়ে আসছে সৌম্য-তানিকা জুটি, প্রকাশ্যে 'ইতি মেমোরিজ' ট্রেলার

'Iti Memories': এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন সমদর্শী দত্ত। সিরিজে অভিনয় করতেও দেখা যাবে তাঁকে।

কলকাতা: ট্রেলার মুক্তি পেল সমদর্শী দত্ত (Samadarshi Dutta) পরিচালিত 'ইতি মেমোরিজ'-এর (Iti Memories)। সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও তানিকা বসু (Tanika Basu) অভিনীত এই ওয়েব সিরিজের প্রত্যেক  মুহূর্ত জড়িয়ে শহর কলকাতা। এই শহরের আনাচ-কানাচ দেখবেন দর্শক পর্দার আহেরীর চোখ দিয়ে। সম্প্রতি হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজ।

মুক্তি পেল 'ইতি মেমোরিজ' ট্রেলার

এর আগে পোস্টার প্রকাশ্যে আসে 'ইতি মেমোরিজ'-এর। দর্শকের নজরও কাড়ে সেগুলি। এবার সিরিজের ট্রেলার এল প্রকাশ্যে। সিরিজের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'স্মৃতির শহরে ছড়িয়ে থাকা এক প্রেমের memories!' এই সিরিজে প্রথমবার জুটি বাঁধবেন সৌম্য ও তানিকা। পর্দায় এক মর্মস্পর্শী প্রেমের গল্পে দর্শকদের বাঁধতে চলেছেন তাঁরা। শহর কলকাতার বুকে গড়ে ওঠা প্রেম কাহিনিতে মিলবে আধুনিকতার ছোঁয়া। যেখানে প্রেমের চিঠির বদলে তৈরি হয় ভ্লগ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

সিরিজের কাহিনি আবর্তিত হবে মল্লার ও আহেরীকে ঘিরে। মল্লার একজন প্রবাসী বাঙালি। দীর্ঘদিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরীর আবদার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরীর ভালবাসার শহর কলকাতায় মল্লার আসছে। উদ্দেশ্য প্রিয় মানুষের ভালবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়া। কোনও একসময় আহেরী মজা করেই মল্লারকে বলেছিল যে সে কখনও কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে। অর্থাৎ বলাই বাহুল্য মল্লারের কলকাতা ভ্রমণের ট্যুর গাইড হবে আহেরী। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরীর। প্রেমিকার হাত ধরে কলকাতা শহরের অলিগলি ঘুরে দেখা হয় না মল্লারের। দুর্ঘটনায় মৃত্যু হয় আহেরীর। কিন্তু কলকাতা যাপন মল্লার করে। প্রিয় মানুষের প্রিয় শহরকে আত্মস্থ করার চেষ্টা করে। আঁকড়ে ধরার চেষ্টা করে। শহরের আনাচ-কানাচ থেকে আহেরীকে খুঁজে পেতে চেষ্টা করে। জীবনের একটা অধ্যায়ের শেষ হয় বটে, কিন্তু শুরু হয় নতুন এক সফর। 

আরও পড়ুুন: Music Festival: কলকাতা ভাসল সুরের মূর্ছনায়, সম্পন্ন হল 'স্বর সম্রাট ফেস্টিভ্যাল'

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget