এক্সপ্লোর

Salman Khan: সলমন খানের জীবনে এবার নতুন প্রেমিকা?

সম্প্রতি ভাইজানের (Salman Khan) জন্মদিনের পার্টিতে দেখা যায় এই আমেরিকার অভিনেত্রীকে। আর তারপর থেকেই গুঞ্জন রয়েছে যে ইউলিয়ার পরিবর্তে এখন এই বিদেশী অভিনেত্রীকে মন দিয়েছেন ভাইজান।

মুম্বই: বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার সলমন খানের প্রেমিকার (Salman Khan) তালিকা কম লম্বা নয়। ঐশ্বর্য রাই, সোমি আলি, সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা ইউলিয়া। সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি কিন্তু প্রেমিকার তালিকায় লম্বা হয়ে গিয়েছে ভাইজানের। সম্প্রতি শোনা যাচ্ছে ইউলিয়ার সঙ্গে আর সম্পর্কে নেই সলমন খান। বরং তাঁর জীবনে এসেছে নতুন প্রেমিকা। কে এই নারী? যাঁকে মন দিলেন ভাইজান।

নাম সামান্থা লকউড (Samantha Lockwood)। সম্প্রতি ভাইজানের জন্মদিনের পার্টিতে দেখা যায় এই আমেরিকার অভিনেত্রীকে। আর তারপর থেকেই গুঞ্জন রয়েছে যে ইউলিয়ার পরিবর্তে এখন এই বিদেশী অভিনেত্রীকে মন দিয়েছেন ভাইজান। সলমন খান এই প্রসঙ্গে এখনও মুখ না খুললেও মুখ খুলেছেন সামান্থা লকউড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমেরিকার অভিনেত্রী সামান্থা লকউড বলেন, 'সবাই সলমন খানের সঙ্গে আমার সম্পর্কের কথা বলছে। কেন কেউ হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের কথা বলছে না?' প্রসঙ্গত, গত মাসেই অভিনেত্রী সামান্থা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হৃত্বিক রোশনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। মুম্বই এসে বলিউডের গ্রিক গডের সঙ্গে সেই ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন - The Kashmir Files Film Postponed: বাড়ছে করোনা, অনুপম খেরের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মুক্তি স্থগিত

চলতি বছর ৫৬ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। পানভেলের খামার বাড়িতে জন্মদিন উদযাপন করেন। যদিও জন্মদিনের আগেই সেখানে সাপে কামড়ায় সলমন খানকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিনেতাকে সাপে কামড়ানোর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। যদিও তারপরই সাক্ষাৎকারে সলমন জানান যে তিনি এখন একেবারে সুস্থ আছেন। সলমন খানের জন্মদিনে পানভেলের ফার্ম হাউজে উপস্থিত ছিলেন সঙ্গীতা বিজলানি, ইউলিয়া ভান্তুর, অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা, রীতেশ দেশমুখ এবং আরও অনেক তারকা। কিন্তু সেখানেই নজর কাড়েন বিদেশী অভিনেত্রী সামান্থা লকউড। 

সাক্ষাৎকারে সামান্থা লকউড বলেন, 'আমার মনে হয় মানুষ অনেক বেশি চিন্তা করে। আমি সলমনের সঙ্গে দেখা করেছি। খুব ভালো মানুষ ও। এর থেকে বেশি আর কিছু বলার নেই। বুঝতে পারি না কীভাবে মানুষ এর মধ্যে সম্পর্কের গন্ধ পেল। বলতে চাইছি, কিছুদিন আগেই তো আমি হৃত্বিক রোশনের সঙ্গে দেখা করি ও ছবিও শেয়ার করি। কই, কেউ তো হৃত্বিক রোশনের সঙ্গে আমার সম্পর্কের কথা বলছে না!'

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget