এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: ভুয়ো ছবির ফাঁদে সামান্থা রুথ প্রভু! ভাইরাল পোস্ট, পাশে দাঁড়ালেন অনুরাগীরা

Fake Picture: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যেখানে তিনি 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি'র উপকারিতা ব্যাখ্যা করেন। এরপরেই ভুয়ো ছবির জালে জড়ান তিনি।

নয়াদিল্লি: এবার ভুয়ো পোস্টের শিকার দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। একাধিক অভিনেতা ও অভিনেত্রী ইতিমধ্যেই ভুয়ো ভিডিও ও ছবির ফাঁদে পড়েছেন (Fake Pictures)। এবার সেই তালিকায় নাম উঠল সামান্থারও। মর্ফ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে অন্য ছবিতে অভিনেত্রীর মুখ বসিয়ে ভাইরাল করে দেওয়া হয়। 

এবার সামান্থার ভুয়ো ছবি ভাইরাল, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন নেটিজেনরা

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যেখানে তিনি 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি'র উপকারিতা ব্যাখ্যা করেন। এরপরই অভিনেত্রীর মুখ বসানো একটি ভুয়ো ছবি অনলাইনে ছেড়ে দেওয়া হয়, দাবি করা হয় ওই নির্দিষ্ট ছবিটি পোস্ট করে নাকি মুছে দেন অভিনেত্রী। 

অনুরাগীরা যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গেই ধরে ফেলেন যে ওই ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো। একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, 'সাইবার ক্রাইমের একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রায় ৩০টিরও অধিক এক্স হ্যান্ডলের বিরুদ্ধে যেগুলি থেকে ক্রমাগত সামান্থার ভুয়ো ও মর্ফড ছবি পোস্ট করা হচ্ছিল।'

 

অপর একজন নেটিজেন লেখেন, 'এক মহিলা যিনি শক্তিশালী হয়ে তাঁর শরীরকে অসুস্থতা থেকে সুস্থ করার চেষ্টা করছেন এবং এই জাতীয় স্বাস্থ্য সচেতনতা প্রচার করছেন। এই তথাকথিত সস্তার ছবিতে তাঁর ইনস্টা আইডি নামের কোনও প্রমাণ নেই যেগুলি শেয়ার করা হচ্ছে। ভুয়ো এগুলো, বন্ধ করুন। আমি সামান্থার পাশে রয়েছি।' অনেকেই লেখেন, এভাবে অভিনেত্রীর বদনাম করা উচিত নয়। 

 

যে পোস্টটি অভিনেত্রী সত্যি করেন, সেখানে তাঁকে একটি সাদা তোয়ালে জড়িয়ে 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি' করাতে দেখা যায়। সেখানে তিনি এই থেরাপির উপকারিতাও লেখেন বিস্তারে।  

Samantha Ruth Prabhu: ভুয়ো ছবির ফাঁদে সামান্থা রুথ প্রভু! ভাইরাল পোস্ট, পাশে দাঁড়ালেন অনুরাগীরা

আরও পড়ুন: Angry Rantman: ম্যাচের দিন প্রয়াত ইউটিউবার 'Angry Rantman' ওরফে অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা চেলসির

সম্প্রতি সামান্থা রুথ প্রভু তাঁর ডেবিউ তেলুগু ছবির ঘোষণা করেন যাঁর নাম এখনও পর্যন্ত 'বাঙ্গারাম' ঠিক হয়েছে। ২০২৫ সালে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তাঁকে 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণ 'সিটাডেল: হানি বানি'তে দেখা যাবে বরুণ ধবনের বিপরীতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget