এক্সপ্লোর

Actress Samantha Update: তথ্য বিকৃতির অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের অভিনেত্রী সামান্থার

বিবাহিত জীবনে যে একটা চিড় ধরেছে, তার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অভিনেত্রী সামান্থা রথ প্রভু যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী সরিয়ে দেন, তখন সেই গুঞ্জন আরও জোরালো হয়।

মুম্বই : যেদিন থেকে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে জানিয়েছেন, সেদিন থেকে অভিনেত্রী সামান্থা রথ প্রভুর (Samantha Rath Prabhu) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। তিনি কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এবার তাঁর নামে মিথ্যা খবর রটানোর কারণে একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু। শুধু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেই নয়, একজন আইনজীবীর বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তিনি। খবর পাওয়া যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন Cruise Ship Drug Case: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

অভিনেতা নাগা চৈতন্য সঙ্গে বিবাহিত জীবনে যে একটা চিড় ধরেছে, তার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অভিনেত্রী সামান্থা রথ প্রভু যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী সরিয়ে দেন, তখন সেই গুঞ্জন আরও জোরালো হয়। চলতি মাসের শুরুর দিকে সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা রথ প্রভু। একইরকমভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন নাগা চৈতন্যও। এরপর থেকেই দম্পতির ব্যক্তিগত জীবনে কেন ফাটল ধরল, তা নিয়ে সামান্থা রথ প্রভুর বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সন্তান না চাওয়ার একাধিক অভিযোগ উঠতে থাকে। যদিও সেই সমস্ত অভিযোগকে মিথ্যা দাবি করেছেন সামান্থা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছিলেন যে, 'বিবাহবিচ্ছেদ খুবই যন্ত্রণাদায়ক একটা পদ্ধতি। এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমাকে সময় দিন। ব্যক্তিগতভাবে আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা খুবই দুঃখজনক। বলা হচ্ছে আমি অন্য কোনও সম্পর্কে জড়িয়েছি। আমি নাকি সন্তান চাইতাম না। এই সমস্ত রটনা একেবারেই মিথ্যে।'

আরও পড়ুন - Shammi Kapoor Birthday: শাম্মি কপূরই বদলে দিয়েছিলেন বলিউডকে, বলছেন নাসিরুদ্দিন শাহ থেকে আমির খান

সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে আইএএনএস-র পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, অভিনেত্রী সামান্থা রথ প্রভু সম্পর্কে বিকৃত তথ্য প্রকাশ করার কারণে সুমন টিভি, তেলুগু পপুলার টিভি এবং আরও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অভিনেত্রী। চ্যানেলগুলিকে আইনি নোটিসও পাঠিয়েছেন সামান্থা। সেই তথ্যেই জানানো হয়েছে যে, শুধু উক্ত ইউটিউব চ্যানেলগুলিকেই নয়, বেঙ্কট রাও নামে এক আইনজীবীর বিরুদ্ধেও আইনি নোটিস জারি করেছেন সামান্থা। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget