এক্সপ্লোর

Cruise Ship Drug Case: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

এনসিবির পক্ষ থেকে জানানো হয় যে, তদন্তের কারণে তাঁরা অভিনেত্রী অনন্যা পাণ্ডের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন।

মুম্বই : মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার তল্লাশি চালায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। তল্লাশির পর এনসিবির পক্ষ থেকে জানানো হয় যে, তদন্তের কারণে তাঁরা অভিনেত্রী অনন্যা পাণ্ডের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন। তাঁরা অভিনেত্রীকে একটি সমনও পাঠিয়েছেন এই মর্মে যে, খুব শীঘ্রই আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপের চ্যাটের কথপোকথন নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গিয়েছে, মাদককাণ্ডে আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। বৃহস্পতিবার সকাল সকাল  চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন তাঁরা। ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে  কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান।

আরও পড়ুন - Aryan Khan Update: মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের, শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে আদালতে এমনই দাবি করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এরইসঙ্গে ফের একবার খারিজ হয়ে গেল আরিয়ান খানের জামিনের আবেদন। বিশেষ NDPS আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। এর আগে ১৪ অক্টোবর আরিয়ানের জামিন খারিজ করে আদালত।৮ অক্টোবর মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে। তার পর থেকেই জেলে রয়েছেন শাহরুখ-পুত্র। ২ অক্টোবর, ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে আরিয়ান খান-সহ ৮ জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের দাবি, আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ছিলেন অনেক সেলেব-সন্তান। 

আরও পড়ুন - Aryan Khan Update: মাদক মামলায় ২৬ তারিখ বম্বে হাইকোর্টে শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

এই ঘটনায় NCB এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে।  ধৃতদের মধ্যে দু’জন নাইজেরিয়ার বাসিন্দা। বুধবার , এদিন আদালতে, উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে আরিয়ানের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। এই বিষয়ে তাঁদের কাছে প্রচুর তথ্য রয়েছে বলেও আদালতে দাবি করে NCB। এরপরই, আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে আদালত। বিশেষ NDPS আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget