এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: অ্য়াকশন দৃশ্য়ের শ্য়ুটিং-এ গুরুতর আহত সামান্থা, এখন কেমন আছেন?

শ্য়ুটিং-এ গিয়ে গুরুতর আহত হলেন অভিনেত্রী সামান্থা। কীভাবে?

কলকাতা: নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলতে কখনই পিছপা হনন অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। কিছুদিন আগেই অসুস্থতা ও চিকিৎসার কথা প্রকাশ্য়ে এনেছিলেন তিনি। এবার নিজের ভক্তদের সঙ্গে সামান্থা (Samantha Ruth Prabhu) ভাগ করে নিলেন, তাঁর হাতে চোট লাগার খবর।

জানা যাচ্ছে, অ্যামাজন প্রাইমের সিরিজ় ‘সিটাডেল’-এর শ্য়ুটিং চলাকালীন একটি অ্যাকশন সিকোয়েন্সের সময় ঘুষি মারার দৃশ্য চলাকালীন আহত হন সামান্থা। ক্ষত বিক্ষত হয়ে যায় তাঁর হাত। আর সেই ছবিই নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন সামান্থা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "অ্যাকশনের সুবিধা।" মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। অভিনেত্রীর সুস্থতার কামনাও করেন তাঁর ভক্তরা।

পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হঠাৎ বাঘের মুখোমুখি আল্লু অর্জুন!

প্রসঙ্গত ‘সিটাডেল’ একটি হলিউড টেলিভিশন সিরিজ (Television Series)। এর হিন্দি সংস্করণে সামান্থার (Samantha Ruth Prabhu) বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। ‘ফ্যামিলি ম্যান’-এর পর পরিচালক রাজ ও ডিকে-র সঙ্গে এটি সামান্থার (Samantha Ruth Prabhu) দ্বিতীয় কাজ। বলিউড সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ছাড়াও ‘সিটাডেল’ সিরিজের শুটিং হবে ইটালিতে। তবে এই সিরিজের মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।

অন্যদিকে, সামান্থা (Samantha Ruth Prabhu) এইমুহূর্তে একজন অন্য়তম ব্য়স্ত অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে ‘শকুন্তলম’-এর মত বিগ বাজেট ছবি। ছবিটি  ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও এটি ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কোনও কারণে, ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী তেলেগু, হিন্দি এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

এছাড়াও, সামান্থাকে (Samantha Ruth Prabhu) বিজয় দেবেরকোন্ডার (Vijay Deverakonda) বিপরীতে রোমান্টিক ছবি (Romantic Film) 'খুশি'তে  দেখা যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছিল, আরব সাগরের তীরের শহরে মোটা টাকা খরচ করে বাড়ি কিনেছেন সামান্থা প্রভু। তিন বেডরুমের বিলাসবহুল বাড়িটি কিনতে তাঁর খবর পড়েছিল ১৫ কোটি টাকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সূর্যাস্তের সুন্দর ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তাঁর সেই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় গুজব ছড়ায়। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, সামান্থা যে ছবিটি পোস্ট করেছেন, সেটি কোনও পাঁচতারা হোটেল থেকে নয়। এরপরই শোনা যায়, স্বপ্নের শহরে বিলাসবহুল বাড়ি কিনে ফেলেছেন তিনি। 

 

 

 

 

সেরা শিরোনাম

Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Mithun Chakraborty: টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget