এক্সপ্লোর

Samay Raina : শিশুকে বাঁচাতে ১৬ কোটির ইঞ্জেকশন! পেট দেখিয়ে কদর্য জোকস সময় রায়নার, ভাইরাল পুরনো ভিডিও

'একবার অন্তত নিজের স্বামীকে পেট দেখিয়ে বলতেন....ইনফ্লেশন ইজ রাইজিং', দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুর মা-বাবাকে নিয়ে কদর্য মশকরা সময় রায়নার

সময় রায়না, রণবীর এলাহাবাদিয়া। ইন্ডিয়াস গট লেটেন্টে তাঁদের বেলাগাম মশকরা ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। রণবীরের মন্তব্যে সমালোচনার আঁচ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে দেশের বিভিন্ন জায়গায় তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সম্প্রতি সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্টে এসে মা বাবার সঙ্গম নিয়ে আশালীন মন্তব্য করে বসেন রণবীর। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর জল গড়িয়েছে আইন-আদালত-সংসদ পর্যন্ত। এই আবহেই এবার ভাইরাল  সময় রায়নার একটি ভিডিও । 

এই সময় রায়নারই শো ইন্ডিয়াস গট লেটেন্ট । সময়ের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সমালোচনার আবহে সময়ের এমন একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে ছিছিক্কার পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। যাঁরা এতদিন সময়ের ভিডিও কন্টেন্ট সম্পর্কে অবহিত ছিলেন না, তাঁরাও সমালোচনায় মুখর হয়েছেন। সেই ভিডিওয় দেখা গিয়েছে, সময়  ২ মাসের একটি শিশুর চিকিৎসা নিয়ে 'কদর্য মশকরা' করছেন। 

কী আছে সেই ভিডিওয় 
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সময় মুখ-চোখ বিকৃত করে একটি ২ মাসের শিশুর অসুখ নিয়ে মজা করছেন। বলতে চেষ্টা করছেন, মাত্র ২ মাসের শিশুর জন্য দরকার ১৬ কোটি টাকা মূল্যের একটি ইঞ্জেকশন। সেই টাকা যদি জোগাড় হয়ে যায়, তখন মা-বাবার কী অভিব্যক্তি হয়, তা নিয়েই মশকরা করেছেন সময়। 

সময় বলেন, ' ২ মাসের বাচ্চার ১৬ কোটি টাকার ইনজেকশন চাই।  আপনি যদি সেই মা হতেন, আর আপনার ব্যাঙ্কে ১৬ কোটি টাকা এসে যেত, একবার অন্তত নিজের স্বামীকে পেট দেখিয়ে বলতেন....ইনফ্লেশন ইজ রাইজিং'। তারপরই বিকৃত স্বরে হেসে ওঠেন সময়। শোনা যায় উপস্থিত দর্শকদেরও হাসি। এখানেই শেষ নয়, কদর্য ইয়ার্কির মাত্রা চড়িয়ে সময় বলেন, এবার ওই শিশুর বাঁচার তো কোনও গ্যারান্টি নেই... যদি না বাঁচে, তাহলে তো কত টাকার ক্ষতি আর যদি ১৬ কোটি টাকা খরচ করে বেঁচে বড় হয়ে বলে সে কবি হবে....এরপরই সময় শিশুটির মায়ের সম্ভাব্য প্রতিক্রিয়া দেখিয়ে হেসে ওঠেন। 

যদিও এই ভিডিও-তে হাসির খোরাক খুঁজে পাননি বহু নেটিজেন। সময়ের সমালোচনাই করেছেন বেশির ভাগ, তবে তার ব্যতিক্রমও আছে। কেউ বলেছেন,' তাকে সম্পূর্ণভাবে দোষারোপ করা যায় না কারণ আমরাই, শ্রোতারা যারা তাকে উৎসাহিত করে তার শোতে যোগ দিই বা তার ভিডিও দেখি। এই নোংরা কৌতুক এবং তার অর্থ নিয়েও শ্রোতারাও হাসছে '

কেউ আবার বলেছেন, 'ভুল করে হলেও অনেকেই হয়তো দেখে ফেলেছেন এটি ....কোথায় থামা উচিত সেটা জানে না তারা । একসময় নামতে নামতে এমন জায়গায় চলে যায় যে তারা কারো দুঃখ, কষ্ট কিছুই টের পান না। কারণ তাদের মধ্যে অনুভূতি ব্যাপারটা প্রায় শেষ হয়ে যায়।'  

এই সব সমালোচনার মধ্যেই নেটিজেনদের একাংশ মত পোষণ করেছেন, এ ধরনের কনটেন্টের উপর নিয়ন্ত্রণ দরকার। নইলে এরা বুঝবে না কোথায় থামতে হয়। 

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget