এক্সপ্লোর

Mumbai Drugs Cruise Case: মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বয়ান রেকর্ড সমীর ওয়াংখেড়ের

মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজ মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বয়ান রেকর্ড করা হল সমীর ওয়াংখেড়ের।

মুম্বই: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বিভাগীয় তদন্তের জন্য এজেন্সির মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিবৃতি রেকর্ড করা শুরু করেছে।

সাংবাদিকদের উদ্দেশে এনসিবির তরফে জ্ঞানেশ্বর সিংহ বলেন, যে ওয়াংখেড়ে বয়ান রেকর্ড করা হচ্ছে। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে যে পাঁচজনের টিম গঠিত হয়েছে তাঁদের অন্যতম হলেন জ্ঞানেশ্বর সিংহ।

সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী দল আজই মুম্বই এসে পৌঁছেছে। তাঁরা দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেটের এনসিবি অফিস থেকে বেশ কিছু নথি ও রেকর্ডিং সংগ্রহ করেছেন।

'আমরা ওয়াংখেড়ের বয়ান রেকর্ড করা শুরু করেছি। এটি খুব সূক্ষ্ম ব্যাপার ও তদন্তের সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে জানানো সম্ভব নয়,' মিডিয়াকে বলেন জ্ঞানেশ্বর সিংহ। একইসঙ্গে সকল সাক্ষীদেরও ডেকে বয়ান রেকর্ড করানো হচ্ছে বলে তিনি জানান। 

মুম্বইয়ের প্রমোদ তরীর মাদক মামলায় চাঞ্চল্যকর মোড়। আরিয়ান খান গ্রেফতারের পর চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তোলেন এই মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। এদিকে, সোমবার রাতে এনসিবি কর্তার হঠাৎ দিল্লিতে যাওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।

প্রভাকর সেইল একটি হলফনামার মাধ্যমে অভিযোগ করেন যে একটি খালি কাগজে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। তিনি তাঁর হলফনামার মাধ্যমে দাবি করেছেন যে এনসিবি যে রাতে ক্রুজে অভিযান চালায় সেই রাতে তিনি মূল সাক্ষী কেপি গোসাভির সঙ্গে  ছিলেন। সেই নথিতেই তিনি এই আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, মাদককাণ্ডে গোসাভির সঙ্গে ১৮ কোটি টাকার চুক্তি হয়েছিল শ্যাম ডি’সুজা নামে এক ব্যক্তির। তা থেকে ৮ কোটি টাকা এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা ছিল। 

অন্যদিকে, এনসিপি নেতা নবাব মালিক সম্প্রতি অভিযোগ করেছেন, জন্ম শংসাপত্রে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে। কিন্তু ইউপিএসসি ফর্মে তাঁর নাম সমীর ড্যানদেব ওয়াংখেড়ে। সেই নথি তিনি ট্যুইটও করেন। তিনি এও অভিযোগ করেছেন, "ওয়াংখেড়ের নাম 'সমীর দাউদ ওয়াংখেড়ে'। তিনি জন্মসূত্রে একজন মুসলিম। আমি তার জন্মের সার্টিফিকেট (অনলাইন) প্রকাশ করেছি। আমাকে এটি খুঁজে বের করার জন্য কঠিন চেষ্টা করতে হয়েছিল। সে বোগাস সার্টিফিকেটের আইআরএস চাকরি পেয়েছে... আমি তার 'বোগাসগিরি'-এর আরও কাজ প্রকাশ করব।"

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget