এক্সপ্লোর

Sandhya Mukherjee Health: এখনও কোভিড পজিটিভ সন্ধ্যা মুখোপাধ্যায়, সরানো হল আইটিইউতে

শারিরীক স্বাস্থ্যের উন্নতি হলেও সংকটজনক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এখনও ভাসোপ্রেসার ও অক্সিজেন সাপোর্ট দেওয়া রয়েছে তাঁকে

কলকাতা: শারিরীক স্বাস্থ্যের উন্নতি হলেও সংকটজনক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এখনও ভাসোপ্রেসার ও অক্সিজেন সাপোর্ট দেওয়া রয়েছে তাঁকে। সদ্য পাওয়া মেডিক্যাল বুলেটিন বলছে, তাঁর শারিরীক পরিস্থিতি বুঝেই তাঁকে জেনারেল বেড থেকে আইটিইউতে সরানো হয়েছে। তাঁর রক্তচাপে অস্বাভাবিকতা রয়েছে। আজ তাঁর করোনা পরীক্ষা করা হলে ফের পজিটিভ এসেছে রিপোর্ট।

আজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মানসিকভাবে সচেতন রয়েছেন গীতশ্রী। পরিচিতদের চিনতে পারছেন। খাবার খেতে পারছেন তিনি। কিন্তু এরপরেও হাসপাতালের দাবি এখনও সংকটমুক্ত নন তিনি। তাঁর তাঁর কোমরের আঘাত নিয়েও চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা। বসানো হয়েছে মেডিক্যাল বোর্ড। তবে কোভিড সংক্রমণজনিত সমস্ত জটিলতা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

চিকিৎসকদের হিসেবে, কোভিড সংক্রান্ত জটিলতার যে সময়সীমা সেটা নবোতিপর গায়িকা পেরিয়ে এসেছেন। এরপর কোন পদ্ধতিতে তাঁর চিকিৎসা এগোবে সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে। এছাড়া তাঁর কোমরে চোট আছে যেখানে এখনও পর্যন্ত 'কনসার্ভেটিভ ট্রিটমেন্ট' চলছিল। শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হচ্ছিল। পরবর্তী পদক্ষেপে কীভাবে চিকিৎসা হবে এবং এখনই তাঁকে সম্পূর্ণ বিপদমুক্ত বলা যায় কি না সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই চিকিৎসকেরা দুপুরে মিলিত হবেন। 

তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনও অবনতি ঘটেনি। এবং এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: সুনীল গ্রোভারের দ্রুত আরোগ্য কামনায় উপচে পড়ছে সোশ্যাল মি়ডিয়া

প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম ছিল কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay)। তালিকা প্রকাশের পর এ দিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে শিল্পী সরাসরি জানিয়ে দেন যে, তিনি ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করছেন। এই সম্মান নিতে অপারগ তিনি। শিল্পীর পরিবার সূত্রে খবর এমনটাই। 

শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স ৯০ পেরিয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ১২ বছর বয়স থেকে গান গাইছেন। সঙ্গীতের পিছনে জীবনের ৭৫টি বঠর উৎসর্গ করে দিয়েছেন। অথচ এতদিনেও তাঁর মতো সঙ্গীতজ্ঞকে সম্মানের যোগ্য বলে মনে হয়নি। বরং তাঁর চেয়ে কম বয়সের শিল্পীদের সম্মান ধরানো হয়েছে। তাতেই সম্মান প্রত্যাখ্যান করেছেন শিল্পী। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget