এক্সপ্লোর

Feluda Update: ফেলুদা এবার 'হত্যাপুরী'র রহস্য উন্মোচনে, কবে?

Feluda: এর আগে সন্দীপ রায় ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত সাতটি ফেলুদা নিয়ে ছবি করেছেন। সেখানে সব্যসাচী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছিল।

কলকাতা: বড়পর্দায় ফের আসছে ফেলুদা (Feluda)। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) হাত ধরে সন্দীপ রায় (Sandip Ray) আবারও রুপোলি পর্দায় নিয়ে আসছেন বাঙালির প্রিয় ফেলুদাকে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এবার পরিচালক শ্যুটিং শুরুর কথাও জানালেন। একই সঙ্গে জানালেন মুক্তির সময়ও।

ফের বড়পর্দায় ফেলুদা, পরিচালনায় সন্দীপ রায়

সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ফেলুদা, তোপসে, লালমোহন বাবু ফের একবার দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব নিচ্ছে। পরিচালনায় আবারও সন্দীপ রায়। মঙ্গলবার পরিচালক জানান যে মে মাসের শেষ দিকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। আর মুক্তি? তার জন্য বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের। চলতি বছরের বড়দিনে প্রেক্ষাগৃহে রহস্য উদঘাটনে হাজির হতে চলেছে ফেলুদা-তোপসে-জটায়ু।

'হত্যাপুরী'তে ফেলুদা, তোপসে ও লালমোহনবাবু পাড়ি দেবেন ওড়িশায়। পুরী মন্দির, পুরীর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রহস্যের বেড়াজালে জড়িয়ে পড়বেন তাঁরা। মৃত্যুর রহস্য সমাধান করতে দেখা যাবে তাঁদের। 

সন্দীপ রায়ের কথায়, 'আমি ও আমার দল বিস্তারিত রেকি করে পুরী গিয়ে। মে মাসের শেষের দিকে শ্যুটিং শুরু হতে পারে। ডিসেম্বরের মধ্যে শ্যুটিং শেষ করে ফেলতে চাই  যাতে দর্শক বড়দিনে ছবিটি দেখতে পারে।'

তিনি আরও বলেন, 'ছোটদের ম্যাগাজিন "সন্দেশ"-এ প্রথম "হত্যাপুরী" ছাপা হয়। আমি বহুদিন ধরে এটি ছবি হিসেবে তৈরি করতে চেয়েছিলাম।'

ফেলুদার চরিত্রে কাকে দেখা যাবে?

সন্দীপ রায়ের ছবিতে নতুন ফেলুদা হিসেবে কাকে দেখা যাচ্ছে? এখনও সেই ব্যাপারে মুখ খোলেননি পরিচালক। ফলে রহস্যের সমাধান করতে কাকে দেখা যাবে সেই নিয়েও রহস্য রয়েই গেল। 

একাধিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অনির্বাণ ভট্টাচার্য এবার ফেলুদার জুতোয় পা গলাতে পারেন। তবে সেই ব্যাপারে ধোঁঁয়াশা রেখেই পরিচালক বলেন, 'চরিত্রটি এমন কেউ করবে যার চেহারায় অ্যাথলেটিসিজম এবং তীক্ষ্ণতার সংমিশ্রণ রয়েছে। কিছু দিন অপেক্ষা করুন, সব জানা যাবে।'

আরও পড়ুন: ABP Exclusive: শ্যুটিং শুরু 'আর্চির গ্যালারি' ছবির, অভিজ্ঞতা শোনালেন বনি-আয়ুষী

এর আগে সন্দীপ রায় ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত সাতটি ফেলুদা নিয়ে ছবি করেছেন। সেখানে সব্যসাচী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায়কে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছিল। ২০১৬ সালে ফেলুদার পঞ্চাশ বছর উপলক্ষ্যে দুটো গল্প একত্রিত করে 'ডবল ফেলুদা' তৈরি করেন সন্দীপ রায়। 

সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে মোট ৩৫টি গল্প লিখেছেন। যাঁর মধ্যে সত্যজিৎ রায় নিজে দুটি ছবি পরিচালনা করেছেন, 'সোনার কেল্লা' ও 'জয় বাবা ফেলুনাথ'। তাঁর পরিচালিত ছবি দুটিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget