এক্সপ্লোর

ABP Exclusive: শ্যুটিং শুরু 'আর্চির গ্যালারি' ছবির, অভিজ্ঞতা শোনালেন বনি-আয়ুষী

Archies Gallery First Day Shoot: কলকাতার নানা জায়গায় হয়েছে 'আর্চির গ্যালারি' ছবির প্রথম দিনের শ্যুটিং। প্রথম দিন বনি ও আয়ুষীর একসঙ্গে বিভিন্ন সিনের শ্যুট হয়েছে। কেমন ছিল অভিজ্ঞতা। জানালেন বনি ও আয়ুষী।

কলকাতা: দিন কয়েক আগেই নাম ঘোষণা হয়েছে ছবির। ফের একবার বড়পর্দায় জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও আয়ুষী তালুকদার (Ayoshi Talukdar)। ছবির নাম 'আর্চির গ্যালারি'। পরিচালক প্রমিতা ভট্টাচার্যের (Pramita Bhattacharya) এটিই প্রথম ফিচার ছবি। সেই ছবির শ্যুটিং শুরু হল আজ। ব্যস্ত শিডিউলের মাঝেই এবিপি লাইভের সঙ্গে কথা বললেন ছবির দুই মুখ্য চরিত্র।

প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

ফোনে ধরা গেল অভিনেত্রী আয়ুষী তালুকদারকে। কেমন লাগল প্রথম দিন শ্যুটিং করে? 'প্রচণ্ড ভাল অভিজ্ঞতা। প্রমিতা দির (পরিচালক প্রমিতা ভট্টাচার্য) সঙ্গে এটা আমার প্রথম কাজ, প্রমিতা দিরও এটা প্রথম ফিচার ছবি। তবে উনি খুব ভালভাবে সবকিছু সামলাচ্ছেন। প্রমিতা দি সেটে প্রচণ্ড সহযোগিতা করছেন সবকিছুতে। সেই কারণে খুব সহজে ভালভাবে কাজ করতে পারছি।'

প্রথম দিন বনির সঙ্গে বিভিন্ন সিনের শ্যুট হয়েছে। অভিনেত্রীর কথায়, 'বনির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। আগের দুটো কাজ এখনও মুক্তি পায়নি। কিন্তু সহ-অভিনেতা হিসেবে বনি খুবই কমফোর্টেবল।'

ছবিতে আয়ুষীর চরিত্রের নাম নীহারিকা, যে এক স্বাধীনচেতা নারী। বাইরে থেকে কলকাতায় চাকরিসূত্রে এসেছে নীহারিকা। স্বাধীন হলেও নিজের মূল্যবোধ ভোলেনি সে, এবং ঘটনাচক্রে তাঁর আলাপ হয় বনির সঙ্গে, যাঁর চরিত্রের নাম আর্চি। এই দুজনের প্রেমের গল্প বলবে 'আর্চির গ্যালারি'। 

আরও পড়ুন: Soham Chakraborty Exclusive: 'আমার নামে গসিপ, নেতিবাচক প্রচার নেই বলে কখনও কোনও সমস্যা হয়নি'

প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বনি সেনগুপ্তও। এবিপি লাইভকে তিনি বলেন, 'কলকাতা শহরে আজ থেকে আমাদের শ্যুটিং শুরু হয়েছে। প্রমিতার সঙ্গে এটা আমার প্রথম ছবি। কিন্তু আমাদের কারও এমন মনেই হচ্ছে না যে এই প্রথম একসঙ্গে কাজ করছি। খুব ভাল একজন পরিচালক প্রমিতা। এস. সি. এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুবই ভাল। আশা করছি ছবিটা দর্শকদের বেশ পছন্দ হবে।'


ABP Exclusive: শ্যুটিং শুরু 'আর্চির গ্যালারি' ছবির, অভিজ্ঞতা শোনালেন বনি-আয়ুষী

বনি-আয়ুষী জুটি

এর আগে অভিনেতা বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পরিচালক রাজা চন্দের ছবি 'আম্রপালি'-তে। এই ছবির নির্মাতাদেরও বিশ্বাস নতুন এই জুটি দর্শকদের ফের ভাল একটি ছবি উপহার দেবেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget