এক্সপ্লোর

Bengali Serial Update: ছোটপর্দায় ফিরছেন অঙ্গনা, রোহন বলছেন, 'তুমি আশেপাশে থাকলে'..

Bengali Serial Update News: ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ফেলেছেন অঙ্গনা। অন্যদিকে রোহনকেও দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজে।

কলকাতা: ফের ধারাবাহিকে মুখ্যভূমিকায় অঙ্গনা রায় (Angana Roy), বিপরীতে রোহন ভট্টাচার্য্য (Rohan Bhattacharya)। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক, 'তুমি আশেপাশে থাকলে'। সদ্য মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের মোশন পোস্টার। প্রাথমিক লুক দেখে মনে হচ্ছে, এই ধারাবাহিক একটি প্রেমের গল্প বলবে। তবে সেখানে কী থাকবে ভয়ের ছোঁয়াও? 

ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ফেলেছেন অঙ্গনা। তাঁর অভিনীত 'নষ্টনীড়' (Nostoneer) ও 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel), সেই যে হলুদ পাখি (Sei Je Holud Pakhi), রক্তকরবী (Rokto Korobi)-বেশ প্রশংসিত হয়েছে। এবার আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ অঙ্গনা। তাঁকে ধারাবাহিকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। 

অন্যদিকে রোহনকেও দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজে। বিভিন্ন প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন ধারাবাহিকে অঙ্গনার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকটি একটি ভৌতিক গল্প নিয়ে তৈরি হবে। রোহনের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্রের। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু হবে অঙ্গনার। এরপরে দ্বিতীয় বিয়ে করবে রোহনের চরিত্র। তবে এরপরে ফের তাঁর জীবনে ফিরবেন অঙ্গনা। তবে মানুষ নয়, ভূত হয়ে। তারপর? রোহনের চরিত্রকে নানাভাবে সাহায্য করে সে... এই ধারাবাহিকের হাত ধরে, স্টার জলসায় চুনি পান্নার পরে ফের ভৌতিক ধারাবাহিকের স্বাদ পেতে চলেছেন দর্শকেরা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan M (@rohaan_bhattacharjee)

ইতিমধ্যেই অঙ্গনা বড়পর্দাতেও পা রেখেছেন। তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'পারিয়া' -তে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) বিপরীতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে এই ছবির। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। অন্যদিকে, শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আরও একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অঙ্গনা। ছবির নাম লুকোচুরি। তবে এখনও মুক্তি পায়নি এই ছবি। মোট কথা, বড়পর্দা ও ওয়ের সিরিজের পরিচিত মুখ হয়ে উঠেছেন এই ধারাবাহিকের নায়ক-নায়িকা দুজনেই। তাঁদের রসায়ন জমবে বলেই আশা দর্শকদের। 

আরও পড়ুন: Salman Khan: অসুস্থ সলমন? সোশ্যাল মিডিয়ায় 'টাইগার'-কে দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget