এক্সপ্লোর

Sanjay Leela Bhansali: ১৮ বছর আগের ভাবনা! 'হীরামাণ্ডি'তে এই অভিনেত্রীদের কাস্ট করতে চেয়েছিলেন ভনশালী

‘Heeramandi’ Cast: লস অ্যাঞ্জেলসের প্রিমিয়ার হয় সঞ্জয় লীলা ভনশালীর প্রথম ওয়েব সিরিজের। নেটফ্লিক্সে 'হীরামাণ্ডি' দেখা যাচ্ছে। অভিনয় করেছেন মণিষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা প্রমুখ। 

মুম্বই: সম্প্রতি ওটিটিতে ডেবিউ (OTT Debut) করেছেন জনপ্রিয় চিত্র পরিচালক সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali)। নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' (Heeramandi: The Diamond Bazaar)। ১ মে মুক্তির আগে লস অ্যাঞ্জলসের (Los Angeles) এই সিরিজের বিশাল প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানেই পরিচালক জানান যে তিনি 'হীরামাণ্ডি' বানাতে চেয়েছিলেন রেখা (Rekha), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji) নিয়ে। 'হীরামাণ্ডি' তৈরির চিন্তা তাঁর বহু বছর ধরে, কিন্তু কেন এত দিনের অপেক্ষা? জানান সবটাই। 

কারা ছিলেন 'হীরামাণ্ডি'র জন্য পরিচালকের প্রথম পছন্দ?

প্রায় ১৮ বছর ধরে 'হীরামাণ্ডি' তৈরির ইচ্ছা পরিচালক সঞ্জয় লীলা ভনশালীর। কিন্তু প্রচুর অর্থ ব্যয়ের কথা মাথায় রেখে তা এতদিন সম্ভব হয়নি তাঁর পক্ষে। প্রথমে 'হীরামাণ্ডি'র কাস্ট হিসেবে তিনি ভেবেছিলেন রেখা, করিনা কপূর খান ও রানি মুখোপাধ্যায়ের কথা। 

লস অ্যাঞ্জেলসের প্রিমিয়ারে এসে পরিচালক বলেন, 'এটা ১৮ বছর আগের কথা, তো সেই সময় এটা ছিল রেখা জি, করিনা ও রানি মুখোপাধ্যায়। এরপর সেই কাস্ট বদলায় একবার, তারপর আবার সেই কাস্ট বদলায়।' তিনি জানান যে এই কাস্টের কথা ভেবেছিলেন যখন 'হীরামাণ্ডি'কে তিনি সিনেমা হিসেবে তৈরির কথা ভেবেছিলেন, যার গল্প স্বাধীনতা পূর্ববর্তী লাহৌরের প্রেক্ষাপটে তৈরি। 

একইসঙ্গে পরিচালক এও জানান যে, একসময় তিনি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, অভিনেতা ফাওয়াদ খান ও ইমরান আব্বাসকে কাস্ট করার কথাও ভেবেছিলেন। যদিও পরবর্তীকালে সবটাই বদলে যায়। উল্লেখ্য ইমরান একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর কাছে ভনশালীর শোয়ের জন্য প্রস্তাব আসে। অভিনেতা তখন বলেছিলেন, 'আমি প্রস্তাব ফেরাইনি, কিন্তু সেই সময় প্রজেক্টটি হয়নি।'

লস অ্যাঞ্জেলসের সাক্ষাৎকারে অবশ্য সঞ্জয় লীলা ভনশালী জানান যে 'এখনের কাস্টিং নিয়ে তিনি বেশ খুশি'। নেটফ্লিক্সে 'হীরামাণ্ডি' দেখা যাচ্ছে যেখানে অভিনয় করেছেন মণিষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শরমিন সেহগল, ত্বহা শাহ্, ফরদিন খান, শেখর সুমন, অধ্যয়ন সুমন প্রমুখ। 

আরও পড়ুন: Bernard Hill Passes Away: প্রয়াত 'টাইটানিক' অভিনেতা বার্নার্ড হিল, বয়স হয়েছিল ৭৯

ওই সাক্ষাৎকারে পরিচালক জানান যে এই সিরিজটি প্রায় ৩ বছর ধরে তৈরি হয়েছে। ৩০০ দিনেরও বেশি সময় ধরে চলেছে শ্যুটিং পর্ব। 'হীরামাণ্ডি'র পর সঞ্জয় লীলা ভনশালী এবার পরবর্তী ছবি 'লভ অ্যান্ড ওয়ার'-এর কাজে হাত দেবেন, যেখানে অভিনয় করবেন আলিয়া ভট্ট, রণবীর কপূর ও ভিকি কৌশল। আলিয়া এর আগে ভনশালীর সঙ্গে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে কাজ করেছেন। রণবীর বলিউডে ডেবিউ করেছিলেন ভনশালীর 'সাওয়ারিয়া' ছবির হাত ধরে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget