এক্সপ্লোর

Tollywood Actress: ছবির এই দুই খুদেই এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী, ছোটবেলার ছবি দেখে আপনি চিনতে পারছেন?

Childhood Photo of Actress: আশা করি, এতক্ষণে আপনারাও চিনতে পেরেছেন এই দুই নায়িকাকে

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন দুই নায়িকার মা। তাঁর দুই মেয়ে দুজনেই টলিউডের নায়িকা। যথেষ্ট প্রতিষ্ঠিতও। সেই ছবিতে দেখা যাচ্ছে, দুটি মিষ্টি মেয়ে। তাদের মধ্যে একজন ছোট, আরেকজন সামান্য বড়। বড় মেয়েটি আঁকড়ে রয়েছে ছোটটিকে। দুজনেই তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়েছেন শতরূপা সান্যাল। এই ছবি তাঁর দুই মেয়ের। শতরূপা লিখেছেন, 'আমার ছোট্ট সোনারা। আমার অ্যালবামের পুরনো একটা ছবি। দেখেছো, কেমন ছোটটিকে (পলিন) আগলে রেখেছে দিদি (তিতিন)? বড় মানেই , সেই ছোট্ট থেকে এইভাবে ছোটকে আগলে রাখা।' সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন তাঁর দুই মেয়েও। 

আশা করি, এতক্ষণে আপনারাও চিনতে পেরেছেন এই দুই নায়িকাকে। এই ছবি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র। দুজনেই অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বেশ জনপ্রিয়। দুজনেই বড় হয়েছেন মায়ের কাছে। আর তাই, মনখারাপে-আনন্দে সবকিছুতেই দুই নায়িকার সঙ্গী তাঁদের মাই। মা শতরূপাও আঁকড়ে থাকেন দুই মেয়েতেই। 

সামনেই নতুন ছবির শ্যুটিং শুরু হচ্ছে ঋতাভরীর। এবার পুজোয় আসছে তাঁর নতুন ছবি। 'বহুরূপী' (Bohurupi)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-র নতুন থ্রিলার জ়ঁরের ছবিতে এবার দেখা যাবে ঋতাভরীকে। 'ফাটাফাটি'-র সাফল্যের পরে, এই ছবিতে ফের জুটি বাঁধতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরীকে। 

বানতলা, ব্যারাকপুর, বেলডাঙা, বোলপুর, বহরমপুর, বেথুয়াডহরি ইত্যাদি জায়গায় শ্যুটিং হবে এই ছবির। মোট ৭৮ লোকেসনে শ্যুটিং হওয়ার কথা এই ছবি। আগামী ১৫ তারিখ থেকে শ্যুটিংয়ে যোগ দেবেন ঋতাভরী ও আবির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। 

অন্যদিকে, চিত্রাঙ্গদা নিজের কাজের সূত্রে মুম্বই ও কলকাতায় মিলিয়ে মিশিয়ে থাকেন। গতবছর দীর্ঘদিনের প্রেমিক সম্বিতকে বিয়ে করেছেন চিত্রাঙ্গদা। সম্বিত সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। ঋতাভরী, চিত্রাঙ্গদা ও সম্বিত মিলে একটি মিউজিক ভিডিওর কাজও করেছেন।

 

 

আরও পড়ুন: Paran Banerjee Exclusive: ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে হবে, এই ভাবনাই কোনোদিন এল না: পরাণ বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget