এক্সপ্লোর

Sayantika Banerjee: 'মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দেখলে আমি...', ঠাকুরপুকুরকাণ্ডে এবার মুখ খুললেন সায়ন্তিকা

Sayantika Banerjee on Thakurpukur Accident: সায়ন্তিকার পাশাপাশি ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকাও

সমীরণ পাল, কলকাতা: কলকাতার ঠাকুরপুকুরকাণ্ডে নাম জড়িয়েছে টলিউডের পরিচালক ও অভিনেত্রীর। আর এই বিষয়ে মুখ খুলেছেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। অনেকেই বলেছেন, 'এটা একটা কালো দিন'। অনেকে আবার দোষ দিয়েছেন ইন্ডাস্ট্রির সংস্কৃতির অবক্ষয়ের। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন সায়ন্তিকা বলেছেন, 'উনি যেই হোন না কেন, এই ঘটনাকে আমি সমর্থন করি না। আমি নিজে গাড়ি চালাই। কাউকে মদ্য অবস্থায় গাড়ি চালাতে দেখলে প্রতিবাদ করি।' এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে, মত্ত বুঝতে পেরেও কেন ওই পরিচালক নিজের হাতেই স্টিয়ারিং নিয়েছিলেন? কেন কোনও গাড়ি ভাড়া করতে পারলেন না তাঁরা? যাঁরা গাড়িতে সফর করছিলেন, কেন তাঁরাই বা বাধা দিলেন না? 

অন্যদিকে স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এতদিন জানতাম মদ্যপান করে গাড়ি চালানো ভীষণ গুরুতর একটা অপরাধ। ধরা পড়লে পুলিশ কোনও কথা শোনে না। কোনও রকম ক্ষমতা,  পরিচিতি, ‘আমি কে জানো’,  ‘আমি কার ছেলে জানো’ – এই ধরণের মন্তব্য কোনও কাজ করে না। সোজা হাজতবাস । কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। কড়া নাকাবন্দি, চেকিং, গাড়িতে মহিলা থাকলেও কোনও আপোষ নয়।'

স্বস্তিকা আরও লিখেছেন,  'তাহলে এত মারাত্মক একটা ঘটনাতে সবাই  কী করে জামিন পেয়ে গেল?  যে মহিলা বাজার থেকে পালাল, তাকে নাকি ধরাই হয়নি। সে কে?  তাকে ছেড়ে দেওয়া হল কেন? একটা ‘নো এন্ট্রি’ রাস্তায় ঢুকে একজন কে মেরে ফেলল,  বাকি এতজন হাসপাতালে। এত রকম খবর ঘুরছে যে সঠিক কজন বোঝা দায়। কিন্তু একজন এর মৃত্যুটা কি মশকরা? এমনই নৈরাজ্য তার মধ্যে মদ খেয়ে এইভাবে এলোপাথাড়ি গাড়ি চালিয়ে লোককে মেরে ফেললেও যদি কোনও শাস্তি না হয়, এবং রাতারাতি জামিন পেয়ে তারা যে যার বাড়ি চলে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে তাহলে আর আইন বা ট্রাফিক আইনের কোনও দরকার নেই। যে যা ইচ্ছে তাই করবে, গাড়ি চাপা দেবে, খুন করবে,  ধর্ষণ করবে তারপর কিছুই হবে না।

যার বাড়ির লোক সকালবেলা বাজার করতে এসে কারুর আমদের জন্য প্রাণ হারাল আর যারা হাসপাতালে জীবন নিয়ে লড়ছে তাদের দায় কার?  তাদের জবাবদিহিকে করবে? তাদের কি হবে?  সহ্যের করার একটা সীমা থাকে। সব গিয়ে দেউলিয়া হয়ে গেছি আমরা। এদের বাঁচানোর ও লোক আছে?  শাস্তি না পেলে এর শেষ কোথায়? গাড়ি যে চালাচ্ছিল এবং গাড়ি তে যে দুজন মহিলা ছিল তারা সমান দোষী। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পাড়ার মধ্যে একদিন হেলমেট ছাড়া স্কুটিতে ওষুধ কিনতে গেছিলাম, পুলিশ আটকে দিয়েছিল। হাজার একটা কৈফিয়ত চাইল।মানুষ মেরে ফেলেছে যারা তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবে না। লোক বুঝে নিয়ম পাল্টালেও হবে না। মজা হচ্ছে নাকি! সবার জন্য নিয়ম একটাই। কঠোর শাস্তি।'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget