এক্সপ্লোর

'Scam 2003: The Telgi Story': 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি'র OTT মুক্তির তারিখ ঘোষণা করলেন হংসল মেহতা

Hansal Mehta: আসছে 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি' ("Scam 2003: The Telgi Story")। সাংবাদিক সঞ্জয় সিংহের লেখা হিন্দি বই, 'রিপোর্টার কি ডাইরি' ("Reporter ki Diary") থেকে তৈরি এই সিরিজ।

নয়াদিল্লি: হংসল মেহতা (Hansal Mehta) পরিচালিত অত্যন্ত জনপ্রিয় সিরিজ, 'স্ক্যাম' (Scam) ফিরছে তার নতুন সংস্করণ নিয়ে। ফের এক বিশাল দুর্নীতির গল্প দেখা যাবে সিরিজে যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। 

আসছে 'স্ক্যাম ২০০৩'

আসছে 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি' ("Scam 2003: The Telgi Story")। আগামী ২ সেপ্টেম্বর থেকে স্ট্রিম হবে এই সিরিজ। সাংবাদিক সঞ্জয় সিংহের লেখা হিন্দি বই, 'রিপোর্টার কি ডাইরি' ("Reporter ki Diary") থেকে তৈরি এই সিরিজ। সেই সময় এই দুর্নীতির খবর তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন বলে বলা হয়। 

'স্ক্যাম ২০০৩' বলবে আব্দুল করিম তেলগির ২০০৩ সালের স্ট্যাম্প পেপার দুর্নীতির গল্প। সিরিজের নির্মাতারা প্রতিশ্রুতি দিচ্ছে আকর্ষণীয় হওয়ার। এটি তেলগির জীবন বর্ণনা করবে, যিনি কর্ণাটকের খানাপুরে জন্মগ্রহণ করেন, এবং সেখান যে ভারতের অন্যতম বড় দুর্নীতি চক্রের পিছনে মাথা হয়ে ওঠার গল্প দেখা যাবে। এই দুর্নীতি একাধিক রাজ্যে বিস্তৃত হয়েছিল এবং তা গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। আন্দাজ করা হয়, এই চক্রে প্রায় ২০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল। 

এই বিশেষ ঘোষণা নিজের সোশ্যাল মিডিয়ায় করেন হংসল মেহতা। 'সোনি লিভ ইন্ডিয়া'র তৃতীয় বর্ষপূর্তিতে এই খবর আসে প্রকাশ্যে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansal Mehta (@hansalmehta)

আব্দুল করিম তেলগির চরিত্রে দেখা যাবে গগন দেব রিয়ারকে। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় সিংহের সঙ্গে মরাঠি সিনেমার পরিচিত নাম কিরণ যজ্ঞপবিত। 

২০২০ সালে মুক্তি পায় 'স্ক্যাম ২০২০: দ্য হর্ষদ মেহতা স্টোরি'। ইন্টারনেটে ঝড় তোলে এই সিরিজ এবং তৎক্ষণাৎ তারকা হয়ে ওঠেন প্রতীক গাঁধী। আপাতত হংসল মেহতার সদ্য মুক্তিপ্রাপ্ত, করিশ্মা তান্না অভিনীত ও সহ পরিচালিত 'স্কুপ' প্রশংসার শিখরে। 

আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

'স্ক্যাম ২০০৩'-এর কার্যনির্বাহী প্রযোজক হলেন হংসল মেহতা এবং পরিচালনা করবেন তুষার হিরানন্দানি। 'স্টুডিও নেক্সট' ও 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট'-এর প্রজেক্ট এটি। 

২ সেপ্টেম্বর থেকে সোনি লিভে 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি' দেখা যাবে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget